Have a question?
Message sent Close

18th BCS Preliminary Question & Solution (১৮তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নব্যাংক ও সমাধান)

18th BCS Preliminary

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে হলে নিয়মিত অনুশীলন, সময় ব্যবস্থাপনা এবং পূর্ববর্তী বছরের প্রশ্ন বারবার রিভিশন; এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিলিতে সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে দ্রুতগতির এমসিকিউ আসে, তাই প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে প্রশ্ন সমাধান করা ও ভুলগুলো নোট করে আবার চর্চা করা জরুরি। নিচে ১৮তম বিসিএস প্রিলির প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো; আপনি আগে নিজে উত্তর দিন, তারপর মিলিয়ে দেখুন, এবং যে প্রশ্নগুলো ভুল হবে সেগুলো আলাদা করে বারবার প্র্যাকটিস করুন।


প্রশ্ন ১.

বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?

  • এগারটি
  • নয়টি
  • দশটি
  • আটটি

সঠিক উত্তর: দশটি

প্রশ্ন ২.

তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’-এটা কোন ধরনের বাক্য?

  • যৌগিক বাক্য
  • সাধারণ বাক্য
  • মিশ্র বাক্য
  • সরল বাক্য

সঠিক উত্তর: যৌগিক বাক্য

প্রশ্ন ৩.

‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?

  • আশার কথা
  • সৌভাগ্যের বিষয়
  • মজা পাওয়া
  • আনন্দের বিষয়

সঠিক উত্তর: সৌভাগ্যের বিষয়

প্রশ্ন ৪.

লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?

  • সাহেব
  • বেয়াই
  • সঙ্গী
  • কবিরাজ

সঠিক উত্তর: কবিরাজ

প্রশ্ন ৫.

সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

  • কবিতার পংক্তিতে
  • গানের কলিতে
  • গল্পের কলিতে
  • নাটকের সংলাপে

সঠিক উত্তর: নাটকের সংলাপে

প্রশ্ন ৬.

দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটি?

  • ননদ
  • প্রিয়া
  • শিষ্যা
  • আয়া

সঠিক উত্তর: ননদ

প্রশ্ন ৭.

বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?

  • নামপদ
  • উপপদ
  • প্রাতিপদিক
  • উপমিত

সঠিক উত্তর: প্রাতিপদিক

প্রশ্ন ৮.

কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়?

  • তুই বাড়ি যা
  • ক্ষমা করা ঘোর অপরাধ
  • কাল একবার এসো
  • দূর হও

সঠিক উত্তর: কাল একবার এসো

প্রশ্ন ৯.

ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়?

  • আন
  • আই
  • আল
  • আও

সঠিক উত্তর: আই

প্রশ্ন ১০.

বচন অর্থ কি?

  • সংখ্যার ধারণা
  • গণনার ধারণা
  • ক্রমের ধারণা
  • পরিমাপের ধারণা

সঠিক উত্তর: সংখ্যার ধারণা

প্রশ্ন ১১.

‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’- বাক্যে মরি মরি’ কোন শ্রেণীর অব্যয়?

  • সমুচ্চয়ী
  • অনন্বয়ী
  • পদন্বয়ী
  • অনুকার

সঠিক উত্তর: অনন্বয়ী

প্রশ্ন ১২.

‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?

  • √দুল্ + অনা
  • দোল্ + না
  • দোল্ + অনা
  • দোলনা + আ

সঠিক উত্তর: শক্তি

প্রশ্ন ১৩.

‘কৌশলে কার্যোদ্ধার’-কোনটির অর্থ?

  • গাছে তুলে মই কাড়া
  • এক ক্ষুরে মাথা মোড়ানো
  • ধরি মাছ না ছুঁই পানি
  • আকাশের চাঁদ হাতে পাওয়া

সঠিক উত্তর: ধরি মাছ না ছুঁই পানি

প্রশ্ন ১৪.

সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?

  • রূপতত্ত্ব
  • ধ্বনিতত্ত্ব
  • পদক্রম
  • বাক্য প্রকরণ

সঠিক উত্তর: ধ্বনিতত্ত্ব

প্রশ্ন ১৫.

কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?

  • বৃন্দ
  • কুল
  • বর্গ
  • দাম

সঠিক উত্তর: দাম

প্রশ্ন ১৬.

বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

  • শব্দ
  • বর্ণ
  • ধ্বনি
  • চিহ্ন

সঠিক উত্তর:শব্দ

প্রশ্ন ১৭.

সন্ধির প্রধান সুবিধা কি?

  • পড়ার সুবিধা
  • লেখার সুবিধা
  • উচ্চারণের সুবিধা
  • শোনার সুবিধা

সঠিক উত্তর: উচ্চারণের সুবিধা

প্রশ্ন ১৮.

কোন বানানটি শুদ্ধ?

  • সমীচীন
  • সমিচীন
  • সমীচিন
  • সমিচিন

সঠিক উত্তর: সমীচীন

প্রশ্ন ১৯.

কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?

  • শেষের কবিতা
  • দোলন-চাঁপা
  • সোনার তরী
  • মানসী

সঠিক উত্তর: দোলন-চাঁপা

প্রশ্ন ২০.

কাজী ইমদাদুল হক-এর ‘আবদুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কি?

  • চাষী জীবনের করুণ চিত্র
  • কৃষক সমাজের সংগ্রামশীল জীবন
  • তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
  • মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী

সঠিক উত্তর: তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

প্রশ্ন ২১.

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে?

  • কবির চৌধুরী
  • মুনীর চৌধুরী
  • সৈয়দ শামসুল হক
  • মুনতাসীর মামুন

সঠিক উত্তর: মুনীর চৌধুরী

প্রশ্ন ২২.

‘সততা সর্বোৎকৃষ্ট পন্থা’- কোনটির অনুবাদ?

  • Honesty is the best virtue
  • Honesty is a good way
  • Honesty is the better way
  • Honesty is the best policy

সঠিক উত্তর: Honesty is the best policy

প্রশ্ন ২৩.

Many companies now have employee assistance programs that enable employees, free of charge, to improve their physical fitness, reduce stress and learn ways to stop smoking. These programs increase worker productivity, reduce absenteeism and lessen insurance costs for employee health care, theirfore, these programs benefit the company as well as the employee. Which of the following, if true, most significantly strengthens the conclusion above?

  • Physical fitness programs are often the most popular services offered to employees
  • Studies have shown that training in stress management is not effective for many people
  • Regular exercise reduces people’s risk of heart disease and provides them with increased energy
  • Employee assistance programs require companies to hire people to supervise the various programs offered

সঠিক উত্তর: Physical fitness programs are often the most popular services offered to employees

প্রশ্ন ২৪.

Choose the answer that is closest in meaning to the following sentence: Despite the great difference in size, shape and function, all human cells have the same 46 chromosomes

  • All human cells are the same because the 46 chromosomes govern size,shape and function
  • Difference in size shape and function are not very great because all human cells have the same 46 chromosomes
  • The size,shape and function of human cells are the same,but the 46 chromosomes are different
  • Although the 46 chromosomes are the same in all human cells, there are difference in the size, shape and function

সঠিক উত্তর: Although the 46 chromosomes are the same in all human cells, there are difference in the size, shape and function

প্রশ্ন ২৫.

In the following four questions choose the word or phrase that is most nearly similar or opposite in meaning to the word given in the question : INFRINGE

  • Transgress
  • Purloin
  • Invade
  • Intrude

সঠিক উত্তর: Transgress

প্রশ্ন ২৬.

BROCHURE

  • Opening
  • Pamphlet
  • Bureau
  • Censor

সঠিক উত্তর: Pamphlet

প্রশ্ন ২৭.

EQUIVOCAL

  • Universal
  • Mistaken
  • Quaint
  • Clear

সঠিক উত্তর:Clear

প্রশ্ন ২৮.

ILLUSIVE

  • Not deceptive
  • Not obvious
  • Not certain
  • Not coherent

সঠিক উত্তর: Not certain

প্রশ্ন ২৯.

In the following three questions, a related pair of words is followed by four pairs of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair: CARPENTER : SAW

  • Stenographer∶ typewriter
  • Painter : brush
  • Lawyer: brief
  • Seamstress : scissors

সঠিক উত্তর: Seamstress : scissors

প্রশ্ন ৩০.

FIRE : ASHES

  • Accident∶ delay
  • Water : waves
  • Event∶ memorise
  • Wood : splinters

সঠিক উত্তর: Event∶ memorise

প্রশ্ন ৩১.

STARE : GLANCE

  • gulp∶ sip
  • confide : tell
  • scorn∶ admire
  • participate : observe

সঠিক উত্তর: gulp∶ sip

প্রশ্ন ৩২.

Each sentence below has two blanks. Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a whole. Although a few years ago the fundamental fact about the Milky Way seemed fairly well now even its mass and radius have come into-

  • determined — resolution
  • established — question
  • ignored — danger
  • diminished — disrepute

সঠিক উত্তর: established — question

প্রশ্ন ৩৩.

Because she had a reputation for—we were surprised and pleased when she greeted us so —

  • insolence — irately
  • insouciance — cordially
  • arrogance — disdainfully
  • querulousness — affably

সঠিক উত্তর: querulousness — affably

প্রশ্ন ৩৪.

A — statement is an — comparison; it does not compare things explicitly, but suggest a likeness between them

  • sarcastic — unfair
  • metaphorical — implied
  • sanguine — inherent
  • blatant — overt

সঠিক উত্তর: metaphorical — implied

প্রশ্ন ৩৫.

Choose the word or phrase that best fill the blank space to complete the sentence : If a ruby is hearted it — temporarily loose its colour.

  • would
  • will
  • does
  • has

সঠিক উত্তর: will

প্রশ্ন ৩৬.

All of the people at the NAM conference are—

  • Mathmatic teachers
  • Mathematics teachers
  • Mathematics teacher
  • Mathematic’s teachers

সঠিক উত্তর:Mathematics teachers

প্রশ্ন ৩৭.

Prices for bicycles can run— Tk. 2,000.00

  • as high as
  • so high as
  • as high to
  • as high for

সঠিক উত্তর: as high as

প্রশ্ন ৩৮.

Travellers — their reservations well in advance if they want to fly during the Eid holiday.

  • had better to get
  • had to get better
  • had better get
  • had better got

সঠিক উত্তর: had better get

প্রশ্ন ৩৯.

A seventeen year old is not — to vote in an election.

  • old enough
  • as old enough
  • enough old
  • enough old as

সঠিক উত্তর: old enough

প্রশ্ন ৪০.

Almost everyone fails— on the first tries

  • in passing his driver’s test
  • to his driver’s test
  • to have passed his driver’s test
  • passing his driver’s test

সঠিক উত্তর: to have passed his driver’s test

প্রশ্ন ৪১.

” Throughout history the search for salt has played an important role in society. Where it was scarce, salt was traded ounce for ounce with gold. Rome’s major highway was called the via salaria, that is the Salt Road. Along the road, Roman soldiers transported salt crystals from the salt flats at Ostia up the Tiber River. In return, they received a salarium or salary, which was literally money paid to soldiers to buy salt. The old waying ‘worth their salt.’ which mean to be valuable derives from the custom of payment during the Empire. What does the passage mainly discuss?”

  • The old saying,worth their salt
  • The Roman Empire
  • Salt
  • Ancient Trade

সঠিক উত্তর: Salt

প্রশ্ন ৪২.

According to the passage salt flats were located in—

  • Rome
  • Tiber
  • Ostia
  • Salaria

সঠিক উত্তর: Ostia

প্রশ্ন ৪৩.

Salarium is a Latin word that means-

  • Salt
  • Salary
  • Soldiers
  • the Salt Road

সঠিক উত্তর: Salary

প্রশ্ন ৪৪.

If a man is, ‘worth his salt’ he is-

  • a soldier
  • a thirsty man
  • a valuable employee
  • a highly paid worker

সঠিক উত্তর: a valuable employee

প্রশ্ন ৪৫.

একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

  • ১৬
  • ১৮
  • ২০
  • ২৪

সঠিক উত্তর: ১৮

প্রশ্ন ৪৬.

পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?

  • ৫৮৫
  • ৫৮০
  • ৫৭৫
  • ৫৭০

সঠিক উত্তর: ৫৮৫

প্রশ্ন ৪৭.

কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

  • ৩৩/৫০
  • ৮/১১
  • ৩/৫
  • ১৩/১৭

সঠিক উত্তর: ৮/১১

প্রশ্ন ৪৮.

১২ ও ৯৬-এর মধ্যে (এ দুটির সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?

  • ২১
  • ২৩
  • ২৪
  • ২২

সঠিক উত্তর: ২২

প্রশ্ন ৪৯.

৬, ৮, ১০-এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড় এর সমান?

  • ১০

সঠিক উত্তর:

প্রশ্ন ৫০.

যদি x +5y = 16 এবং x = 3y , হয় তাহলে y = কত?

  • -24
  • -2
  • 8
  • 4

সঠিক উত্তর: 8

প্রশ্ন ৫১.

‘ক’ ও ‘খ’ দুটি সংখ্যা। ক’ এর ১/৩ এবং ‘খ’ এর ২/৫ যোগ করলে ৪৫ হয়। ক’ ও ‘খ’ এর মান কত?

  • ক = ৫০,খ = ৬০
  • ক = ৬০, খ = ৫০
  • ক = ৪০,খ = ৪৮
  • ক = ৬০, খ = ৪৮

সঠিক উত্তর: ক = ৫০,খ = ৬০

প্রশ্ন ৫২.

তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫, ৬ ও ৭ ঘণ্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারবে?

  • ১১/৩০
  • ৯/২০
  • ৩/৫
  • ১১

সঠিক উত্তর: ১১/৩০

প্রশ্ন ৫৩.

একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?

  • ৬০ জন
  • ৮০ জন
  • ১০০ জন
  • ১২০ জন

সঠিক উত্তর: ৬০ জন

প্রশ্ন ৫৪.

৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?

  • লাভ-লোকসান কিছুই হয়নি
  • ৯০০ টাকা
  • ৩০০ টাকা
  • ৬০০ টাকা

সঠিক উত্তর:৩০০ টাকা

প্রশ্ন ৫৫.

সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ৩ ঘণ্টা লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ২/৩ অংশ ভর্তি করতে কত সময় লাগবে?

  • ৮/১৫
  • ৩/৪
  • ৫/৪
  • ২/৩

সঠিক উত্তর: ৫/৪

প্রশ্ন ৫৬.

ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘণ্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?

  • ২৪
  • ২৩
  • ২২
  • ১১

সঠিক উত্তর: ২৪

প্রশ্ন ৫৭.

৫৬ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোন এক দিকের দৈর্ঘ্য কত হবে?

  • ২৮ ফুট
  • ৩৬.৮ ফুট
  • ৪৯.৬ ফুট
  • ৪৪ ফুট

সঠিক উত্তর: ৪৯.৬ ফুট

প্রশ্ন ৫৮.

একটি বাড়ি ৪০ ফুট উঁচু । একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

  • ৪৮ ফুট
  • ৪১ ফুট
  • ৪৪ ফুট
  • ৪৩ ফুট

সঠিক উত্তর:৪১ ফুট

প্রশ্ন ৫৯.

১ হতে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

  • ৪৯৯৯
  • ৫৫০১
  • ৫০৫০
  • ৫০০১

সঠিক উত্তর: ৫০৫০

প্রশ্ন ৬০.

সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

  • ৮.৩২ মিনিট
  • ৯.১২ মিনিট
  • ৭.৯৬ মিনিট
  • ১০.৫৬ মিনিট

সঠিক উত্তর:৮.৩২ মিনিট

প্রশ্ন ৬১.

কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?

  • হাতি
  • কুমির
  • তিমি
  • বাদুর

সঠিক উত্তর: কুমির

প্রশ্ন ৬২.

শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?

  • হ্যালির ধূমকেতু
  • হেল-বপ ধূমকেতু
  • শুমেকার লেভী ধূমকেতু
  • কোনটিই নয়

সঠিক উত্তর:হেল-বপ ধূমকেতু

প্রশ্ন ৬৩.

‘গ্যালিলিও’ কি?

  • মঙ্গল গ্রহের একটি উপগ্রহ
  • বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
  • শনি গ্রহের একটি উপগ্রহ
  • পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ

সঠিক উত্তর: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ

প্রশ্ন ৬৪.

বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি?

  • বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
  • আইজ্যাক নিউটন
  • টমাস এডিসন
  • ভোল্টা

সঠিক উত্তর: টমাস এডিসন

প্রশ্ন ৬৫.

ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে কি বলে?

  • ছায়াবৃত্ত
  • গুরুবৃত্ত
  • উষা
  • গোধূলি

সঠিক উত্তর: ছায়াবৃত্ত

প্রশ্ন ৬৬.

সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?

  • ৭৫ সে.মি.
  • ৭৬ সে. মি.
  • ৭২ সে.মি.
  • ৭৭ সে. মি.

সঠিক উত্তর: ৭৬ সে. মি.

প্রশ্ন ৬৭.

ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?

  • হরমুজ
  • জিব্রাল্টার
  • বসফরাস
  • দার্দানেলিস

সঠিক উত্তর: জিব্রাল্টার

প্রশ্ন ৬৮.

আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?

  • ধ্রুবতারা
  • প্রক্সিমা সেন্টারাই
  • লুব্ধক
  • পুলহ

সঠিক উত্তর: লুব্ধক

প্রশ্ন ৬৯.

জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?

  • অমাবস্যায়
  • একাদশীতে
  • অষ্টমীতে
  • পঞ্চমীতে।

সঠিক উত্তর: অমাবস্যায়

প্রশ্ন ৭০.

মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?

  • সেগুনবাগিচা
  • ধানমণ্ডি
  • মগবাজার
  • বনানী

সঠিক উত্তর: সেগুনবাগিচা

প্রশ্ন ৭১.

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?

  • তিন নম্বর সেক্টর
  • দুই নম্বর সেক্টর
  • চার নম্বর সেক্টর
  • এক নম্বর সেক্টর

সঠিক উত্তর:দুই নম্বর সেক্টর

প্রশ্ন ৭২.

মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়?

  • ৯ জন
  • ৭ জন
  • ৮ জন
  • ১০ জন

সঠিক উত্তর: ৭ জন

প্রশ্ন ৭৩.

তদানীন্তন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের জন্য তখনকার বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন। ঐ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

  • ঢাকায়
  • নারায়ণগঞ্জে
  • লাহোরে
  • করাচিতে

সঠিক উত্তর: লাহোরে

প্রশ্ন ৭৪.

বাংলাদেশের সংবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে “সকল সময়ে…. চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য।” শূন্যস্থান পূরণ কর।

  • জনগণের সেবা করবার
  • রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবার
  • সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করবার
  • সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করবার

সঠিক উত্তর:জনগণের সেবা করবার

প্রশ্ন ৭৫.

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার?

  • ৩০ বছর
  • ২৫ বছর
  • ৩৫ বছর
  • ৪০ বছর

সঠিক উত্তর: ২৫ বছর

প্রশ্ন ৭৬.

বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ (Direct Foreign Investment) হয়েছে?

  • জাপান
  • যুক্তরাষ্ট্র
  • দক্ষিণ কোরিয়া
  • দক্ষিণ কোরিয়া

সঠিক উত্তর: দক্ষিণ কোরিয়া

প্রশ্ন ৭৭.

বর্তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার-চিন্তা ভাবনা করছেন?

  • ৪টি স্তরে
  • ৩টি স্তরে
  • ২টি স্তরে
  • ১টি স্তরে

সঠিক উত্তর: ৩টি স্তরে

প্রশ্ন ৭৮.

জনাব এফ আর খান বাংলাদেশের জন্য গৌরব । তিনি কি ছিলেন?

  • স্থপতি
  • ক্যান্সার চিকিৎসক
  • আণবিক বিজ্ঞানী
  • কম্পিউটার বিজ্ঞানী

সঠিক উত্তর: স্থপতি

প্রশ্ন ৭৯.

বাঙ্গালির ইতিহাস’ বইটির লেখক কে?

  • নীহাররঞ্জন রায়
  • আরসি মজুমদার
  • অধ্যাপক আবদুল করিম
  • অধ্যাপক সুনীতি সেন

সঠিক উত্তর: নীহাররঞ্জন রায়

প্রশ্ন ৮০.

তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা কত ভাগ আসে (১৯৯৫-৯৬ এর হিসাব মতে)?

  • প্রায় ৫০ ভাগ
  • প্রায় ৫৪ ভাগ
  • প্রায় ৫৬ ভাগ
  • প্রায় ৬০ ভাগ

সঠিক উত্তর: প্রায় ৫৬ ভাগ

প্রশ্ন ৮১.

জাতিসংঘের সিডও (Convention for the Elimination of all forms of Discrimination Against Women)-এর Monitoring কমিটির (১৯৯৬) চেয়ারপারসন একজন বাঙালি মহিলা। তিনি কে?

  • সালমা সোবহান
  • সালমা খান
  • নাজমা চৌধুরী
  • হামিদা হোসেন

সঠিক উত্তর:সালমা খান

প্রশ্ন ৮২.

খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন ধরনের কাঠ?

  • চাপালিশ
  • কেওড়া
  • গেওয়া
  • সুন্দরী

সঠিক উত্তর: সুন্দরী

প্রশ্ন ৮৩.

দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় কিসের খনির প্রকল্প কাজ চলছে?

  • কঠিন শিলা
  • কয়লা
  • চুনাপাথর
  • সাদামাটি

সঠিক উত্তর:কয়লা

প্রশ্ন ৮৪.

বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস-

  • খনিজ তৈল
  • প্রাকৃতিক গ্যাস
  • পাহাড়ী নদী
  • উপরের সবগুলোই

সঠিক উত্তর: উপরের সবগুলোই

প্রশ্ন ৮৫.

ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি?

  • শীতলক্ষ্যা
  • বুড়িগঙ্গা
  • ধরলা
  • বংশী

সঠিক উত্তর:বুড়িগঙ্গা

প্রশ্ন ৮৬.

‘Existentialism’ কি?

  • একটি দার্শনিক মতবাদ
  • প্রাণিবিদ্যার একটি তত্ত্ব
  • ভূবিদ্যার একটি তত্ত্ব
  • পদার্থবিদ্যার একটি তত্ত্ব

সঠিক উত্তর: একটি দার্শনিক মতবাদ

প্রশ্ন ৮৭.

‘Adult Cell’ ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে—

  • শেলী
  • ডলি
  • মলি
  • নেলী

সঠিক উত্তর:ডলি

প্রশ্ন ৮৮.

Adult Cell’ ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে?

  • যুক্তরাজ্যে
  • যুক্তরাষ্ট্রে
  • অস্ট্রেলিয়ায়
  • ফ্রান্সে

সঠিক উত্তর:যুক্তরাজ্যে

প্রশ্ন ৮৯.

‘শাহনামা’-এর লেখক কে?

  • কবি ফেরদৌসী
  • মওলানা রুমী
  • কবি নিজামী
  • কবি জামি

সঠিক উত্তর: কবি ফেরদৌসী

প্রশ্ন ৯০.

মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে?

  • ইরাক
  • ইরান
  • তুরস্ক
  • সিরিয়া

সঠিক উত্তর: ইরাক

প্রশ্ন ৯১.

টলেমি কি ছিলেন?

  • চিকিৎসক
  • দার্শনিক
  • জ্যোতির্বিদ
  • সেনাপতি

সঠিক উত্তর: জ্যোতির্বিদ

প্রশ্ন ৯২.

নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন-

  • তেলের খনির মালিক হিসেবে
  • উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে
  • জাহাজের ব্যবসা করে
  • ইস্পাত কারখানার মালিক হিসেবে

সঠিক উত্তর: উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে

প্রশ্ন ৯৩.

স্টিফেন হকিন্স বিশ্বের একজন খুব বিখ্যাত-

  • দার্শনিক
  • পদার্থবিদ
  • রসায়নবিদ
  • কবি

সঠিক উত্তর: পদার্থবিদ

প্রশ্ন ৯৪.

একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নােবেল পুরস্কার পেয়েছেন-

  • চার্চিল
  • কিসিঞ্জার
  • দ্য গল
  • রুজভেল্ট

সঠিক উত্তর: চার্চিল

প্রশ্ন ৯৫.

২০০০ সালে অলিম্পিক কোন শহরে হয়েছিল?

  • বেইজিং
  • সিডনি
  • টোকিও
  • মেলবোর্ন

সঠিক উত্তর: সিডনি

প্রশ্ন ৯৬.

সম্প্রতি (১৯৯৭) কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?

  • ২০টি
  • ২৩টি
  • ২১টি
  • ২২ টি

সঠিক উত্তর: ২২ টি

প্রশ্ন ৯৭.

সবচেয়ে শক্ত বস্তু কোনটি?

  • হীরা
  • গ্রানাইট পাথর
  • পিতল
  • ইস্পাত

সঠিক উত্তর: হীরা

প্রশ্ন ৯৮.

জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?

  • ট্রিগভেলী
  • কুর্ট ওয়াল্ডহেইম
  • দ্যাগ হ্যামারশোল্ড
  • উ থান্ট

সঠিক উত্তর: দ্যাগ হ্যামারশোল্ড

প্রশ্ন ৯৯.

‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?

  • মাইকেল এঞ্জেলো
  • লিওনার্দো দ্য ভিঞ্চি
  • ভ্যানগগ
  • পাবলো পিকাসো

সঠিক উত্তর: লিওনার্দো দ্য ভিঞ্চি

প্রশ্ন ১০০.

কোন দেশে ‘তালেবান’ নামক রাজনৈতিক গ্রুপ ক্ষমতায় অধিষ্ঠিত?

  • সুদান
  • তিউনিসিয়া
  • ইয়েমেন
  • আফগানিস্তান

সঠিক উত্তর: আফগানিস্তান

FAQ & Suggestions

18th BCS Preliminary Question কোন কোন টপিক কভার করে?

বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি—বিভিন্ন টপিকের এমসিকিউ আছে।

এই প্রশ্নব্যাংক কীভাবে পড়লে দ্রুত প্রস্তুতি হবে?

প্রথমে নিজে সলভ করুন, তারপর উত্তর মিলিয়ে ভুলগুলো নোট করুন এবং ২৪ ঘণ্টার মধ্যে ভুলগুলো আবার রিভাইজ দিন।

এগুলো কি মডেল টেস্ট হিসেবে ব্যবহার করা যাবে?

হ্যাঁ—২৫/৫০/১০০ প্রশ্ন টাইম সেট করে দিলে ভালো মডেল টেস্ট হয়ে যাবে।

এই প্রশ্নোত্তর পোস্টগুলো পড়ার জন্য মোবাইল-ফ্রেন্ডলি ওয়েবসাইট/প্ল্যাটফর্ম বানাতে চাই—কাকে কন্ট্যাক্ট করব?

আপনি যদি BCS প্রিলি প্রশ্ন-উত্তর, কুইজ, মডেল টেস্ট, কোর্স/এলএমএস, এবং SEO-রেডি ব্লগসহ একটি মোবাইল-ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে চান, তাহলে GigaTech Solution থেকে প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট সাপোর্ট নিতে পারেন। অথবা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেইজে