প্রশ্ন ১.
‘পদ’ বলতে কি বােঝায়?
সঠিক উত্তর: বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করতে হলে নিয়মিত অনুশীলন, সময় ব্যবস্থাপনা এবং পূর্ববর্তী বছরের প্রশ্ন বারবার রিভিশন; এই তিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিলিতে সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে দ্রুতগতির এমসিকিউ আসে, তাই প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে প্রশ্ন সমাধান করা ও ভুলগুলো নোট করে আবার চর্চা করা জরুরি। নিচে ২০তম বিসিএস প্রিলির প্রশ্ন ও সঠিক উত্তর দেওয়া হলো; আপনি আগে নিজে উত্তর দিন, তারপর মিলিয়ে দেখুন, এবং যে প্রশ্নগুলো ভুল হবে সেগুলো আলাদা করে বারবার প্র্যাকটিস করুন।
‘পদ’ বলতে কি বােঝায়?
সঠিক উত্তর: বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
কোন বানানটি শুদ্ধ?
সঠিক উত্তর: শুশ্রূষা
ঠোট-কাটা বলতে কি বােঝায়?
সঠিক উত্তর: স্পষ্টভাষী
বিষাদ-সিন্ধু’ কার রচনা?
সঠিক উত্তর: মীর মশাররফ হােসেন
কোনটি কাব্যগ্রন্থ?
সঠিক উত্তর: শেষ লেখা
নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
সঠিক উত্তর: অগ্নিবীণা
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
সঠিক উত্তর: আগুনের পরশমণি
কোনটি শামসুর রাহমানের রচনা?
সঠিক উত্তর: নিরালােকে দিব্যরথ
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ -এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
সঠিক উত্তর: ধ্বন্যাত্মক শব্দ
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
সঠিক উত্তর: ভাই-বােন
যা সহজে অতিক্রম করা যায় না’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
সঠিক উত্তর: দুরতিক্রম্য
ব্যাঙের সর্দি’- অর্থ কি?
সঠিক উত্তর: অসম্ভব ঘটনা
সংশপ্তক’ কার রচনা?
সঠিক উত্তর: শহীদুল্লাহ কায়সার
একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
সঠিক উত্তর: হাসান হাফিজুর রহমান
নদী ও নারী’ কার রচনা?
সঠিক উত্তর: হুমায়ুন কবির
কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
সঠিক উত্তর:রাঙা জবা
আত্মঘাতী বাঙালি’ কার রচিত গ্রন্থ?
সঠিক উত্তর: নীরদচন্দ্র চৌধুরী
সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
সঠিক উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
কাক ভূষণ্ডির অর্থ কি?
সঠিক উত্তর: দীর্ঘায়ু ব্যক্তি
নিত্য মূর্ধন্য ষ- কোন শব্দে বর্তমান?
সঠিক উত্তর: আষাঢ়
Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. EXCITE : CALM
সঠিক উত্তর: stimulate: cool down
Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. DELAY: EXPEDITE
সঠিক উত্তর: detain : dispatch
Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. ANARCHY : GOVERNMENT
সঠিক উত্তর: penury: wealth
Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair. VACCINE : PREVENT
সঠিক উত্তর: antidote: counteract
— glass is, for all practical purposes, a solid, its molecular structure is that of a liquid.
সঠিক উত্তর: although
An intensive search was conducted by the detective to locate those criminals who-
সঠিক উত্তর: had escaped
The intellectual can no longer be said to live — the margins of society.
সঠিক উত্তর:beyond
According to the conditions of my scholarship, after finishing my degree, –
সঠিক উত্তর: the university will employ me
If a substance is cohesive, it tends to–
সঠিক উত্তর: stick together
He stopped his car – when the light turned red.
সঠিক উত্তর: abruptly
The influence of the technological revolution in — and — the concentration of wealth and power in the hands of the few should worry us all.
সঠিক উত্তর: accelerating— intensifying
Few people would care to take the negative side of the proposition that the women of the world are-
সঠিক উত্তর: oppressed — scorned
Anger, even when it is — has one virtue, it overcomes—
সঠিক উত্তর: inevitable – desire
The word ‘dilly dally’ means –
সঠিক উত্তর: waste time
The word ‘Euphemism’ means-
সঠিক উত্তর:description of a disagreeable thing by an agreeable name
The passive form of the sentence ‘some children were helping the wounded man’–
সঠিক উত্তর:The wounded man was being helped by some children
The author is mainly concerned with-
সঠিক উত্তর: the nature of rumor
The author suggests that rumors usually-
সঠিক উত্তর: are hardy in their growth
The author states that during wartime the regular sources of news present only-
সঠিক উত্তর: limited information
Which of the following best describes the author’s personal attitude toward rumor?
সঠিক উত্তর: Acute indignation
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?
সঠিক উত্তর: ডিসেম্বর ১৬, ১৯৭২
বাংলাদেশে জেলার সংখ্যা কত?
সঠিক উত্তর: ৬৪টি
বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশােধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় ?
সঠিক উত্তর:দ্বাদশ
বাংলার ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে?
সঠিক উত্তর: হাজী শরীয়ত উল্লাহ
বাংলার প্রাচীনতম জায়গা কোনটি?
সঠিক উত্তর: পুণ্ড্র
মুজিবনগর কোথায় অবস্থিত?
সঠিক উত্তর: মেহেরপুরে
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
সঠিক উত্তর: তৎকালীন রেসকোর্স ময়দানে
বাংলাদেশের কোন ব্যক্তির ভােটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
সঠিক উত্তর: ১৮ বছর
বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?
সঠিক উত্তর: ৫০
বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
সঠিক উত্তর: ৪.৮ কি. মি.
বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
সঠিক উত্তর: চট্টগ্রামে
বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
সঠিক উত্তর: জয়নুল আবেদীন
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয় ?
সঠিক উত্তর: ডিসেম্বর ২, ১৯৯৭
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
সঠিক উত্তর:১১টি
বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
সঠিক উত্তর: ২৪০০ বর্গমাইল
বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
সঠিক উত্তর: ১৯৭২
নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?
সঠিক উত্তর:ট্রপিক অব ক্যানসার
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরােত্তম খেতাবে ভূষিত করা হয়?
সঠিক উত্তর:৬৮ জন
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দড্রোক্তি করে, যা ছিল নিম্নরূপ : “লােকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না” – এ দম্ভোক্তিকারী ব্যক্তিটি কে ছিল?
সঠিক উত্তর: জেনারেল ইয়াহিয়া খান
যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন’ – ইটি কার উক্তি?
সঠিক উত্তর:হিটলার
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
সঠিক উত্তর: ইয়াংসিকিয়াং
সম্প্রতি (১৯৯৫) ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযােগিতায় কয়টি দল অংশগ্রহণ করে?
সঠিক উত্তর: ৯টি
আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
সঠিক উত্তর: ম্যাক্স ওয়েবার
সাহিত্যে ১৯৯৮-এর নােবেল পুরস্কার কে পেয়েছেন?
সঠিক উত্তর: হােসে সারামাগাে
কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয়নি?
সঠিক উত্তর:থাইল্যান্ড
ইউরােপিয়ান ইউনিয়ন (ইইউ) -এর একক মুদ্রা কবে থেকে চালু হচ্ছে?
সঠিক উত্তর: ১ জুলাই, ১৯৯৯
চীনের ‘দ্বৈত অর্থনীতির ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত?
সঠিক উত্তর: হংকংয়ে অর্থনীতিকে সচল রাখা
কসােভাে নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি?
সঠিক উত্তর:এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিকস্মৃতি
রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
সঠিক উত্তর:ভা্লদিভস্টক
কানাডার ফরাসিভাষী জনগােষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
সঠিক উত্তর:কুইবেক
আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে?
সঠিক উত্তর: মাজার-ই-শরীফ
উত্তর আফ্রিকার দেশগুলাের ভৌগােলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?
সঠিক উত্তর: জ্যামিতিক সীমারেখা
কোন দেশে প্রথম আণবিক বােমা ফেলা হয়?
সঠিক উত্তর: জাপান
নিম্নলিখিত কোন আঞ্চলিক/আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দফতর ঢাকায় অবস্থিত?
সঠিক উত্তর:CIRDAP
সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
সঠিক উত্তর:১৯৮৫
কোন দেশের একজন উপ-প্রধানমন্ত্রী সম্প্রতি (১৯৯৮) বরখাস্ত হয়েছেন?
সঠিক উত্তর: মালয়েশিয়া
ইউরােপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
সঠিক উত্তর:আয়ারল্যান্ড
জাতিসংঘের বর্তমান (২০২০) মহাসচিব কোন মহাদেশের ?
সঠিক উত্তর:ইউরোপ
ম্যাকাও’ চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ, যা কিনা একটি ইউরােপীয় দেশের কলােনি। ঐ ইউরােপীয় দেশটি কি ?
সঠিক উত্তর: পর্তুগাল
কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল ?
সঠিক উত্তর: ডেটন চুক্তি
কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয় ?
সঠিক উত্তর:লৌহ
কোন বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি?
সঠিক উত্তর: লৌহ
কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
সঠিক উত্তর:এলুমিনিয়াম
যে মসৃণতলে আলাের নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে?
সঠিক উত্তর:দর্পণ
রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি?
সঠিক উত্তর:মাইক্রোওয়েভ
মহাজাগতিক রশি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নােবেল পুরস্কার পান?
সঠিক উত্তর: হেস
তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
সঠিক উত্তর:লাউড স্পিকার
সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
সঠিক উত্তর: ফ্যাদোমিটার
কম্পিউটার কে আবিষ্কার করেন?
সঠিক উত্তর:হাওয়ার্ড এইকিন
কোন হরমােনের অভাবে ডায়াবেটিস রােগ হয়?
সঠিক উত্তর: ইনসুলিন
বার্ষিক ৪ ১/২ % সরল সুদে কত টাকা বিনিয়ােগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
সঠিক উত্তর: ৭০০ টাকা
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুরে বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
সঠিক উত্তর: ৩৬ এবং ৯ বছর
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগল । প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
সঠিক উত্তর: ২৪ মি. এবং ১২ মি
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কি. মি. ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে দিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌছে । ট্রেনটির গতি ঘন্টায় কত ছিল?
সঠিক উত্তর: ৩৭.৫ কি. মি.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: ৪৮ ঘ. মি.
দুটি সংখ্যার অনুপাত ৫: ৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২ ও ৩ হয়। সংখ্যা দুটি কি কি?
সঠিক উত্তর: ১০ ও ১৬
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
সঠিক উত্তর: চারগুণ
x ও y-এর মানের গড় ৯ এবং z = ১২, x, y এবং z এর মানের গড় কত হবে?
সঠিক উত্তর: ১০
বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি—বিভিন্ন টপিকের এমসিকিউ আছে।
প্রথমে নিজে সলভ করুন, তারপর উত্তর মিলিয়ে ভুলগুলো নোট করুন এবং ২৪ ঘণ্টার মধ্যে ভুলগুলো আবার রিভাইজ দিন।
হ্যাঁ—২৫/৫০/১০০ প্রশ্ন টাইম সেট করে দিলে ভালো মডেল টেস্ট হয়ে যাবে।
আপনি যদি BCS প্রিলি প্রশ্ন-উত্তর, কুইজ, মডেল টেস্ট, কোর্স/এলএমএস, এবং SEO-রেডি ব্লগসহ একটি মোবাইল-ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে চান, তাহলে GigaTech Solution থেকে প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট সাপোর্ট নিতে পারেন। অথবা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেইজে