8th Teacher Registration Exam (College Level)

8th Teacher Registration Exam (College Level)-এর 100টি বিগত বছরের প্রশ্ন অনুশীলন করুন। সঙ্গে সঙ্গে উত্তর যাচাই করুন অথবা সমাধানসহ আর্কাইভ দেখুন।

প্রশ্ন
100
পরীক্ষার বছর
2012
উৎস-সচেতন উত্তর

উপলভ্য উৎসের উত্তরপত্রের সঙ্গে উত্তর যাচাই করা হয়। অনুমান না করে অসঙ্গত বা অস্পষ্ট প্রশ্ন প্রকাশ করা হয় না।

সব College Level পরীক্ষা
  1. 'অংশু' শব্দের সমার্থক শব্দ কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    'অংশু' শব্দের সমার্থক শব্দ দীপ্তি, কিরণ, জ্যোতি, দ্যুতি, আভা, বিভা, প্রভা ইত্যাদি। অন্যদিকে, কুটুম এর সমার্থক শব্দ আত্মীয়; দৃষ্টি এর সমার্থক শব্দ দর্শন, অবলোকন; উজ্জ্বল একটি বিশেষণবাচক শব্দ, এর সমার্থক শব্দ আলোকিত, দীপ্তিমান, উদ্ভাসিত।

  2. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের–

    ব্যাখ্যা দেখুন

    সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়।

  3. 'পৃথিবী' শব্দের সমার্থক নয়–

    ব্যাখ্যা দেখুন

    'প্রাণদ' শব্দটি পৃথিবী শব্দের সমার্থক নয়। পৃথিবী শব্দের সমার্থক পৃথ্বী, মহী, মেদিনী, ধরা, ধরিত্রী, ধরণি, অবনি, ভূমি ইত্যাদি। 'প্রাণদ' শব্দের সমার্থক শব্দ জল।

  4. বাগধারা বা বাগ্‌বিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের–

    ব্যাখ্যা দেখুন

    বাগধারা বা বাগ্‌বিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে। যেমন 'ব্যাঙের সর্দি' বাগধারাটি দ্বারা 'অসম্ভব ঘটনা'কে বোঝায়।

  5. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

    ব্যাখ্যা দেখুন

    তৎপুরুষ, দ্বিগু ও কর্মধারয় সমাসে পরপদ প্রধান হয়। অন্যদিকে, অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, বহুব্রীহি সমাসে পূর্বপদ বা পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য না পেয়ে সম্পূর্ণ ভিন্ন (অন্য পদের) অর্থ প্রকাশ পায়।

  6. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন ও দাঁড়ি, এই তিনটি চিহ্ন প্রান্তিক বিরাম চিহ্ন।

  7. 'সাধুভাষা' পরিভাষাটি প্রথম ব্যবহার করেন–

    ব্যাখ্যা দেখুন

    'সাধুভাষা' পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়, তাঁর 'বেদান্ত গ্রন্থ'-এ ১৮১৫ সালে। 'সাধুভাষার জনক' বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। রাজা রামমোহন রায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম 'গৌড়ীয় ব্যাকরণ'।

  8. 'ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?

    ব্যাখ্যা দেখুন

    'ভাবনা চিন্তাহীন' বা অলস অর্থ প্রকাশক বাগধারাটি হচ্ছে খোদার খাসি। অন্যদিকে, 'সুখের পায়রা' ও 'বসন্তের কোকিল' বাগধারা দুটি 'সুসময়ের বন্ধু' অর্থ প্রকাশ করে। 'যক্ষের ধন' দ্বারা 'অতিশয় কৃপণের ধন'কে বোঝায়।

  9. ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই–

    ব্যাখ্যা দেখুন

    ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই ভাব-সম্প্রসারণ, একটি নির্দিষ্ট বাক্য বা খণ্ড বাক্যের উপর ভিত্তি করে করা হয়। অন্যদিকে, কোনো বিশদ বিষয়ের মূল কথা তুলে ধরা হয় সার-সংক্ষেপে; প্রতিবেদনে কোনো সুনির্দিষ্ট বিষয় বা ঘটনার ওপর বস্তুনিষ্ঠ আলোকপাত করা হয়; সত্য অনুসন্ধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া গবেষণা, যা লিপিবদ্ধ হয় গবেষণাপত্রে।

  10. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

    ব্যাখ্যা দেখুন

    'যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি' বাক্যটি শুদ্ধ। অন্য বাক্যগুলোর শুদ্ধরূপ: (ক) সূর্য উদিত হয়েছে? (খ) তার সৌজন্যে মুগ্ধ হয়েছি। (ঘ) বিধি লঙ্ঘিত হয়েছে।

  11. 'লক্ষা বাটা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    'লক্ষা বাটা' এর ব্যাসবাক্য বাটা যে লক্ষা। এটি কর্মধারয় সমাস।

  12. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?

    ব্যাখ্যা দেখুন

    ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ীয় প্রাকৃত স্তর থেকে। অন্যদিকে, ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে মাগধী প্রাকৃত স্তর থেকে।

  13. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?

    ব্যাখ্যা দেখুন

    মৌ আশ্রিত মাছি = মৌমাছি, এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যিনি গুরু তিনি দেব = গুরুদেব; মহৎ যে জন = মহাজন; কাঁচা অথচ মিঠে = কাঁচামিঠে, এগুলো সাধারণ কর্মধারয় সমাস।

  14. সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?

    ব্যাখ্যা দেখুন

    সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি, সমাহার বা মিলন বোঝালে দ্বিগু সমাস হয়। যেমন শত অব্দের সমাহার = শতাব্দী। অন্যদিকে, অব্যয়ীভাব সমাসে পূর্বপদে অব্যয় থাকে ও অব্যয়ের অর্থ প্রধান হয়; কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়; বহুব্রীহি সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ পায়।

  15. 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ কী?

    ব্যাখ্যা দেখুন

    'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ বিনয় (বিনীত)। মহানুভব শব্দের বিপরীত নিষ্ঠুর; জ্ঞানী এর বিপরীত মূর্খ; সরল এর বিপরীত কুটিল বা জটিল।

  16. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না?

    ব্যাখ্যা দেখুন

    সাধুরীতিতে অব্যয় পদটির দীর্ঘরূপ হয় না।

  17. যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কী বলে?

    ব্যাখ্যা দেখুন

    যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে সমস্যমান পদ বলে। অন্যদিকে, সমাস নিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ।

  18. 'যতই পরিশ্রম করবে ততই ফল পাবে'– এটি কোন বাক্য?

    ব্যাখ্যা দেখুন

    'যতই পরিশ্রম করবে ততই ফল পাবে' একটি জটিল বাক্য। কোনো বাক্যে 'যত...তত'-এর মতো সাপেক্ষ সর্বনাম থাকলে সেটি জটিল বা মিশ্র বাক্য হয়।

  19. 'হরতাল' কী ধরনের শব্দ?

    ব্যাখ্যা দেখুন

    হরতাল, খদ্দর ইত্যাদি গুজরাটি শব্দ।

  20. সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়–

    ব্যাখ্যা দেখুন

    সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয়, তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। সাধারণ গুণের উল্লেখ থাকলে তাকে উপমান কর্মধারয় সমাস বলে।

  21. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি– এক কথায় কী হবে?

    ব্যাখ্যা দেখুন

    ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তিনি ইতিহাসবেত্তা। ইতিহাস রচনা করেন যিনি, তাকে বলে ঐতিহাসিক।

  22. বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কী বলে?

    ব্যাখ্যা দেখুন

    বাক্যে একপদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই আসত্তি। বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত এবং ভাবগত মিলনবন্ধনকে যোগ্যতা বলে।

  23. একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়–

    ব্যাখ্যা দেখুন

    একটি ব্যক্তিগত পত্রের ৬টি অংশ থাকে। তবে, পত্রের বাইরের অংশে যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম। সম্ভাষণ, পত্রগর্ভ, মূল বক্তব্য একটি পত্রের ভিতরে থাকে।

  24. ভাষার মূল উপকরণ কী?

    ব্যাখ্যা দেখুন

    ভাষার মূল উপকরণ 'বাক্য'। ভাষার মূল উপাদান ধ্বনি।

  25. বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

    ব্যাখ্যা দেখুন

    বাংলা ভাষার শব্দ সম্ভারকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হল ১. তৎসম শব্দ, ২. অর্ধ-তৎসম শব্দ, ৩. তদ্ভব শব্দ, ৪. দেশি শব্দ, ৫. বিদেশি শব্দ।

  26. Which one is the correct passive form of the sentence 'Let Rahim tell the truth.'?

    ব্যাখ্যা দেখুন

    Let দ্বারা শুরু হওয়া Imperative sentence-কে passive করার নিয়ম: Let + subject + be + verb এর past participle + by + subject এর object রূপ বসে। সুতরাং সঠিক উত্তর (খ)।

  27. Choose the right Bangla translation of 'It is now fifteen minutes past four.'

    ব্যাখ্যা দেখুন

    কোনো ঘণ্টা বেজে যাওয়ার পর পরবর্তী মিনিট বোঝানোর জন্য past শব্দটি ব্যবহৃত হয়। যেমন সাতটা বেজে ৪০ মিনিট- Forty minutes past seven.

  28. Your conduct admits – .

    ব্যাখ্যা দেখুন

    Admit of অর্থ অবকাশ থাকা বা সুযোগ থাকা। অতএব, সঠিক উত্তর (গ) of.

  29. Choose the correct English translation of 'ফেন দিয়ে ভাত খায়, গল্প করে দই।'

    ব্যাখ্যা দেখুন

    'ফেন দিয়ে ভাত খায়, গল্প করে দই'- এটি একটি প্রবাদ বাক্য যার সঠিক অনুবাদ অপশন (ঘ) Big boast, small roast.

  30. Mukta knows – sing.

    ব্যাখ্যা দেখুন

    সবসময় সরাসরি Infinitive ব্যবহৃত হয় না। যেমন 'know' verb এর পর সরাসরি 'to' না বসে 'how to' বসে এবং এর পর verb এর base form বসে। সুতরাং সঠিক উত্তর (ঘ) how to.

  31. Synonym of 'Candid' is– .

    ব্যাখ্যা দেখুন

    Candid অর্থ সরল বা কুটিলতা বর্জিত। এখানে frank অর্থ সরল বা স্পষ্টবাদী, যা Candid এর সমার্থক শব্দ। অন্যদিকে devious- ভ্রান্ত, অসৎ; artful- শৈল্পিক; cordial- আন্তরিক। কাজেই সঠিক উত্তর (গ) frank.

  32. The main idea of a paragraph lies in its–

    ব্যাখ্যা দেখুন

    সাধারণত paragraph এর first sentence-ই main idea থাকে। তবে first বাক্যে main idea না থাকলেও topic sentence-এ অবশ্যই paragraph এর main idea থাকে। সুতরাং সঠিক উত্তর (খ) topic sentence.

  33. Hardly had he entered the room when electricity– .

    ব্যাখ্যা দেখুন

    Go off অর্থ বিচ্ছিন্ন হওয়া। প্রশ্নে প্রদত্ত বাক্যটি যেহেতু Past Perfect Tense সেহেতু went off হবে। অন্যদিকে went of এর ব্যবহার নেই; went away- চলে গেল; went out- বাইরে যাওয়া। সুতরাং সঠিক উত্তর (ক) went off.

  34. A report is usually written in – .

    ব্যাখ্যা দেখুন

    Report সাধারণত indirect speech-এ লেখা হয়, এক্ষেত্রে 3rd person বেশি ব্যবহৃত হয়। উল্লেখ্য যে, Report কখনো implicit বা দুর্বোধ্য ভাষায় লেখা হয় না, বরং সহজ ও প্রাঞ্জল ভাষায় লিখতে হয়।

  35. What is the antonym of 'Zeal'?

    ব্যাখ্যা দেখুন

    Zeal শব্দটির অর্থ প্রবল আগ্রহ বা প্রবল উদ্দীপনা। এখানে apathy শব্দটির অর্থ ব্যাপক অনীহা বা অনাগ্রহ, যা Zeal শব্দটির antonym. অন্যদিকে Interest- আগ্রহ; enthusiasm- গভীর আগ্রহ; sympathy- সহানুভূতি। অতএব সঠিক উত্তর (ক)।

  36. Linkers are used in–

    ব্যাখ্যা দেখুন

    'Linkers' এর অন্য নাম Transitions বা Discourse markers, paragraph-এ ব্যবহৃত হয় এবং আইডিয়াকে সহজে বোধগম্য করতে সাহায্য করে, Short story, Report বা Essay-তে নয়। কাজেই সঠিক উত্তর (ঘ) Paragraph.

  37. Which one is the correct sentence?

    ব্যাখ্যা দেখুন

    Senior, Junior, Superior, Inferior, preferable, prior ইত্যাদি কেবল Comparative Degree-তে ব্যবহৃত হয়। এদের পূর্বে more এবং পরে than বসে না, এদের পরে than এর পরিবর্তে to ব্যবহৃত হয়। সুতরাং সঠিক উত্তর (গ)।

  38. Which one of the following options is needed to complete the sentence: 'I don't mind – a cup of tea.'

    ব্যাখ্যা দেখুন

    Mind, stop, worth, past ইত্যাদির পরে verb+ing হয়। সুতরাং সঠিক উত্তর (ঘ) taking.

  39. Choose the right form of verb in the bracket: If you wanted, I (help) you.

    ব্যাখ্যা দেখুন

    If + Past Indefinite Tense + sub + would/could/might + verb এর base form হয়। সুতরাং সঠিক উত্তর (খ) would help.

  40. What is the noun form of the word 'save'?

    ব্যাখ্যা দেখুন

    'Save' একটি verb, অর্থ সংরক্ষণ করা বা রক্ষা করা। Save শব্দটির noun 'safety' (নিরাপত্তা)। অন্যদিকে, Save এর adjective 'safe' (নিরাপদ) এবং adverb 'safely' (নিরাপদভাবে)। কাজেই সঠিক উত্তর (গ) safety.

  41. Select the correct preposition to complete the sentence: I went – great sufferings.

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে প্রদত্ত বাক্যটির অর্থ 'আমি ভীষণ বিপদের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছি।' কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া বোঝাতে 'through' preposition-টি ব্যবহৃত হয়।

  42. Choose the correct sentence:

    ব্যাখ্যা দেখুন

    কাউকে কোনো কিছু সম্পর্কে জানানো বা অবহিত করা অর্থে Inform of হয়। সুতরাং সঠিক উত্তর (ক)।

  43. Which of the following is the correct indirect form of the given direct speech: 'How long will you carry me?' He said to me.

    ব্যাখ্যা দেখুন

    Reporting verb Past Tense-এ থাকায় Reported speech-এর will → would হয়। প্রত্যক্ষ বাক্যে 'you' বক্তার শ্রোতা তথা প্রতিবেদনকারী (me) কে নির্দেশ করে, তাই তা 'I'-তে পরিণত হয়; আর 'me' বক্তা নিজেকে (he) নির্দেশ করে, তাই তা 'him'-এ পরিণত হয়। সুতরাং সঠিক উত্তর: He asked me how long I would carry him.

  44. Choose the adjective of the word 'Contribution'.

    ব্যাখ্যা দেখুন

    Contribution (অবদান) শব্দটি noun। এর adjective 'Contributory' (অবদানকারী)। Contribute হলো verb (অবদান রাখা)।

  45. Choose the correct tag question: Nobody was present there, – ?

    ব্যাখ্যা দেখুন

    Nobody, no one ইত্যাদি নেতিবাচক indefinite pronoun subject হিসেবে থাকলে tag question-এ affirmative auxiliary বসে এবং subject হিসেবে 'there' পুনরাবৃত্তি হয়, যেহেতু মূল বাক্যে 'there' expletive subject হিসেবে ছিল। সুতরাং সঠিক উত্তর (গ) was there.

  46. He has come here with a view to (negotiate)– the matter.

    ব্যাখ্যা দেখুন

    'With a view to' এর পরে verb+ing হয়, এখানে 'to' preposition হিসেবে কাজ করে, infinitive marker হিসেবে নয়। সুতরাং সঠিক উত্তর (খ) negotiating.

  47. Select the correct linking word to fill in the gap: You may accept the job – reject it.

    ব্যাখ্যা দেখুন

    এখানে দুটি job এর অফার দেওয়া হয়েছে, যেকোনো একটিকে বেছে নিতে হবে। তাই শূন্যস্থানে বিকল্প বোঝাতে conjunction 'or' বসবে।

  48. The client lodged a complaint– the cashier.

    ব্যাখ্যা দেখুন

    কারো বিরুদ্ধে অভিযোগ করা বোঝাতে 'complaint against' হয়। সুতরাং সঠিক উত্তর (খ) against.

  49. Select the correct English translation of 'তিনি পদত্যাগ করেছেন।'

    ব্যাখ্যা দেখুন

    সাম্প্রতিক অতীতের কাজ যার প্রভাব বর্তমানেও বিদ্যমান তা বোঝাতে Present Perfect Tense হয়। বাংলা বাক্যে 'করেছেন' দ্বারা Present Perfect Tense বোঝানো হয়েছে। সুতরাং সঠিক উত্তর (ক) He has resigned from his post.

  50. How many parts are there in a paragraph?

    ব্যাখ্যা দেখুন

    একটি Paragraph-এর মূলত একটিই অংশ থাকে, তবে বিষয়বস্তু গঠনগতভাবে Topic sentence, Supporting sentences এবং Concluding sentence নিয়ে গঠিত হয়।

  51. শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল ১০ বছরে সুদে-মূলে তিনগুণ হবে?

    ব্যাখ্যা দেখুন

    ধরি, আসল = ১০০ টাকা। ∴ সুদে-মূলে তিনগুণ = ১০০ × ৩ = ৩০০ টাকা। ∴ সুদ = (৩০০-১০০) = ২০০ টাকা। ∴ ১০০ টাকার ১০ বছরের সুদ = ২০০ টাকা। ∴ ১ টাকার ১ বছরের সুদ = ২০০/(১০০×১০) = ২০০/১০০০ টাকা। ∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (২০০×১০০)/(১০০×১০) = ২০ টাকা। ∴ সুদের হার = ২০%।

  52. যদি U={1,2,3,4}, A={1,2,3}, B={2,3,4} হয় তবে A∩(A∪B) = কত?

    ব্যাখ্যা দেখুন

    A∪B = {1,2,3}∪{2,3,4} = {1,2,3,4}। ∴ A∩(A∪B) = {1,2,3}∩{1,2,3,4} = {1,2,3}।

  53. x+2y=4 এবং x/y=2 হলে, x এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    দেওয়া আছে, x/y=2 ⇒ x=2y। এই মান x+2y=4 এ বসিয়ে পাই, 2y+2y=4 ⇒ 4y=4 ∴ y=1। ∴ x=2y=2×1=2।

  54. ত্রিভুজ ABC-এর ∠B=90°, ∠ACB=30° হলে, ∠ACD=কত? [BC কে D পর্যন্ত বর্ধিত করা হলো]

    ব্যাখ্যা দেখুন

    ত্রিভুজ ABC-এ ∠A+∠B+∠C=180° ⇒ ∠A+90°+30°=180° ∴ ∠A=60°। ∠ACD হলো ∠ACB এর সন্নিহিত কোণ, ত্রিভুজের বহিঃস্থ কোণ উপপাদ্য অনুসারে ∠ACD = ∠A+∠B = 60°+90° = 150°।

  55. ত্রিভুজ ABC-এর BC=CA=AB=5 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

    ব্যাখ্যা দেখুন

    সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a হলে, ক্ষেত্রফল = (√3/4)a²। ∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4)(5)² = 25√3/4।

  56. sin²21°+sin²69° = কত?

    ব্যাখ্যা দেখুন

    sin²21°+sin²69° = sin²21°+sin²(90°-21°) = sin²21°+cos²21° = 1।

  57. 3.2ⁿ-4.2ⁿ⁻² = কত?

    ব্যাখ্যা দেখুন

    3.2ⁿ-4.2ⁿ⁻² = 3.2ⁿ-2².2ⁿ⁻² = 3.2ⁿ-2ⁿ⁺²⁻² = 3.2ⁿ-2ⁿ = 2ⁿ(3-1) = 2ⁿ.2 = 2ⁿ⁺¹।

  58. (√3×√5)⁴ এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    (√3×√5)⁴ = (√3)⁴×(√5)⁴ = 3²×5² = 9×25 = 225।

  59. 4a²+9b² রাশিটির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

    ব্যাখ্যা দেখুন

    4a²+9b² = (2a)²+(3b)²+2.2a.3b-12ab = (2a+3b)²-12ab। অতএব, দেখা যাচ্ছে যে, রাশিটির সাথে 12ab যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে।

  60. ৩/৮, ৪/৫ ও ৫/৬ এর গ.সা.গু কত?

    ব্যাখ্যা দেখুন

    ভগ্নাংশের গ.সা.গু = (লবগুলোর গ.সা.গু)/(হরগুলোর ল.সা.গু)। এখানে হর ৩, ৮, ৫ এর গ.সা.গু = ১, এবং লব ৪, ৫, ৬ এর ল.সা.গু = ৬০। ∴ নির্ণেয় গ.সা.গু = ১/৬০।

  61. দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ হলে, বড় সংখ্যাটি কত?

    ব্যাখ্যা দেখুন

    মনে করি, সংখ্যা দুটি যথাক্রমে ৩x ও ৪x। প্রশ্নমতে, ৩×৪×x=১৮০ [অনুপাতের সংখ্যা দুটির ল.সা.গু বের করতে উভয় সংখ্যাকে গুণ করা হয়, যেহেতু এদের মধ্যে সাধারণ গুণনীয়ক নেই] ⇒ x=১৮০/১২ ∴ x=১৫। ∴ বড় সংখ্যাটি = ৪x = ৪×১৫ = ৬০।

  62. log√2 16 = কত?

    ব্যাখ্যা দেখুন

    log√2 16 = log√2 (√2)⁸ = 8.log√2 √2 = 8.1 = 8।

  63. x³-x-6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    x³-x-6 = x³-2x²+2x²-4x+3x-6 = x²(x-2)+2x(x-2)+3(x-2) = (x-2)(x²+2x+3)।

  64. x=√3+√2 হলে, x²+1/x² এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    দেওয়া আছে, x=√3+√2। ∴ 1/x = 1/(√3+√2) = (√3-√2)/{(√3+√2)(√3-√2)} = (√3-√2)/(3-2) = √3-√2। ∴ x+1/x = (√3+√2)+(√3-√2) = 2√3। ∴ x²+1/x² = (x+1/x)²-2.x.(1/x) = (2√3)²-2 = 12-2 = 10।

  65. যদি 3ˣ⁺²=81 হয় তবে 3ˣ⁻² = কত?

    ব্যাখ্যা দেখুন

    3ˣ⁺²=81 ⇒ 3ˣ⁺²=3⁴ ⇒ x+2=4 ∴ x=2। এখন, 3ˣ⁻² = 3²⁻² [x এর মান বসিয়ে] = 3⁰ = 1।

  66. একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি। পরিসীমা ৫৬ মিটার হলে ক্ষেত্রফল কত?

    ব্যাখ্যা দেখুন

    মনে করি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x মিটার। ∴ আয়তক্ষেত্রের প্রস্থ হবে (x-4) মিটার। প্রশ্নমতে, ২×(x+x-4)=৫৬ ⇒ 2x-4=28 ⇒ 2x=32 ∴ x=16 মিটার। ∴ প্রস্থ = (x-4) = 16-4 = 12 মিটার। ∴ ক্ষেত্রফল = (16×12) = ১৯২ বর্গমিটার।

  67. সবচেয়ে বড় সংখ্যা কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    (ক) 0.0099 (খ) 0.100 (গ) 9/100=0.09 (ঘ) 9/1000=0.009। সুতরাং দেখা যাচ্ছে যে, অপশন (খ) সবচেয়ে বড়।

  68. ১ হতে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে?

    ব্যাখ্যা দেখুন

    ১ হতে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা মোট ৮টি: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭ ও ১৯।

  69. 3x-4y=10 এবং 6x-8y=18 এর সমাধান সেট কত?

    ব্যাখ্যা দেখুন

    দেওয়া আছে, 3x-4y=10 …(i), 6x-8y=18 …(ii)। (i) নং সমীকরণকে ২ দ্বারা গুণ করে পাই, 6x-8y=20 …(iii)। এখন x ও y এর এমন কোনো মান নেই যা দ্বারা একই সাথে 6x-8y=18 এবং 6x-8y=20 সমীকরণটি সিদ্ধ হয় [দুটি সমীকরণের বামপক্ষ অভিন্ন হলেও ডানপক্ষ ভিন্ন]। তাই উত্তর হবে অপশন (ঘ) কোনোটিই নয়।

  70. y=4ax সমীকরণ দ্বারা কী বুঝায়?

    ব্যাখ্যা দেখুন

    দেওয়া আছে, y=4ax। এখানে 4a=m ধরলে পাই y=mx, যা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। অতএব সঠিক উত্তর অপশন (গ) মূল বিন্দুগামী সরলরেখা।

  71. tanθ=3/4 হলে, cosecθ-এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    আমরা জানি, tanθ=লম্ব/ভূমি=3/4 ∴ লম্ব=3, ভূমি=4। ∴ অতিভুজ=√(3²+4²)=√(9+16)=√25=5। আমরা জানি, cosecθ=অতিভুজ/লম্ব=5/3।

  72. log₂√5 400 = x হলে x-এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    দেওয়া আছে, log₂√5 400=x ∴ (2√5)ˣ=400 ⇒ (2√5)ˣ=(4×5)² ⇒ (2√5)ˣ=(2√5)⁴ ∴ x=4।

  73. x-y=1, xy=56 হলে x+y = কত?

    ব্যাখ্যা দেখুন

    (x+y)² = (x-y)²+4xy = (1)²+4×56 [মান বসিয়ে] = 1+224 = 225। ∴ x+y = √225 ∴ x+y = 15।

  74. p এবং q বিজোড় সংখ্যা হলে নিম্নে কোন রাশিটি জোড় সংখ্যা হবে?

    ব্যাখ্যা দেখুন

    মনে করি, p=1 এবং q=3। তাহলে, অপশন (ক) p+q+1=1+3+1=5 (বিজোড়); অপশন (খ) p+q=1+3=4 (জোড়); অপশন (গ) p+q-1=1+3-1=3 (বিজোড়)। অতএব উত্তর হবে অপশন (খ)।

  75. ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হল, ∠BAD=100° হলে ∠BCE=কত?

    ব্যাখ্যা দেখুন

    সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। ∴ ABCD সামান্তরিকের ∠BCD=∠BAD=100°। ∴ ∠BCE=180°-100° [∠BCD ও ∠BCE একটি সরলরেখায় সন্নিহিত কোণ] ∴ ∠BCE=80°।

  76. মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান 'শহীদ সাগর' কোথায় অবস্থিত?

    ব্যাখ্যা দেখুন

    মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ও সংরক্ষিত স্থান 'শহীদ সাগর' নাটোর জেলার লালপুর উপজেলায় অবস্থিত। শহীদ সাগর নামকরণের পূর্বে পুকুরটির নাম ছিল 'গোপাল সাগর'। নাটোরের নর্থ বেঙ্গল চিনি কারখানার সামনের পুকুরে ১৯৭১ সালের মে মাসে অনেককে হত্যা করে ফেলা হয়।

  77. বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?

    ব্যাখ্যা দেখুন

    এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন। প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)। এভারেস্ট বিজয়ী হিসেবে প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার (১৯ মে, ২০১২)। এভারেস্ট বিজয়ী ৬ষ্ঠ ও সর্বশেষ বাংলাদেশি বাবর আলী (১৯ মে, ২০২৪)।

  78. 'মুক্তির গান' চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন?

    ব্যাখ্যা দেখুন

    মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র 'মুক্তির গান', 'মুক্তির কথা'র পরিচালক তারেক মাসুদ ও ক্যাথেরিন মাসুদ। Stop Genocide, A State is Born, Let there be Light জহির রায়হানের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র। আলমগীর কবীরের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র Liberation Fighters, এক সাগর রক্তের বিনিময়ে।

  79. ২০১২ সালের জি-৮ শীর্ষ সম্মেলন কততম?

    ব্যাখ্যা দেখুন

    বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা G-7 পূর্বে G-8 নামে পরিচিত ছিল। ২০১৪ সালে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হলে G-7 নামে পরিচিতি পায়। উক্ত সংস্থাটির ৫০তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৩-১৫ জুন, ২০২৪ সালে; আপুলিয়া, ইতালি। জি-৭ এর পরবর্তী তথা ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৫ সালে আলবার্টা, কানাডায়।

  80. কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?

    ব্যাখ্যা দেখুন

    ভাষা আন্দোলনের পক্ষপাটে জাতির মননের প্রতিষ্ঠান বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ৩ ডিসেম্বর, ১৯৫৫। এর স্বপ্নদ্রষ্টা ছিলেন ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ। ১৯৫২ সালের ৩ জানুয়ারি 'বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি' প্রতিষ্ঠিত হয়।

  81. ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল?

    ব্যাখ্যা দেখুন

    ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুড ১৯২৮ সালে হাসান আল বান্নার নেতৃত্বে মিসরে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে হোসনি মোবারকের পতনের পর এটি 'ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি' নামে রাজনৈতিক যাত্রা শুরু করে। ২০১৩ সাল থেকে এর কার্যক্রম নিষিদ্ধ।

  82. নিম্নের কোন দেশের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে?

    ব্যাখ্যা দেখুন

    ১৯১৭ সালের বেলফোর ঘোষণার ভিত্তিতে ১৯৪৮ সালের ১৪ মে প্রতিষ্ঠিত হয় বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরাইল। অপশনের দেশগুলোর মধ্যে ভারতের সাথে দেশটির কূটনৈতিক সম্পর্ক রয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরাইল। মিসরের সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক বেশ পুরোনো। বাংলাদেশের সাথে ইসরায়েলের কোনো প্রকার সম্পর্ক নেই।

  83. যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?

    ব্যাখ্যা দেখুন

    ১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার অবসান ঘটান। ১৮৬৩ সালেই তিনি বিখ্যাত 'গেটিসবার্গ ভাষণ' দেন। দাসপ্রথাকে কেন্দ্র করে তার সময়েই ১৮৬১-১৮৬৫ সাল পর্যন্ত গৃহযুদ্ধ হয়। তিনি ১৮৬৫ সালে আততায়ীর হাতে নিহত হন।

  84. 'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয়–

    ব্যাখ্যা দেখুন

    বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন। ১ মে বিশ্ব শ্রমিক দিবস, ৫ মে বিশ্ব ধাত্রী দিবস, ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস এবং ৭ জুন ছয় দফা দিবস পালিত হয়।

  85. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

    ব্যাখ্যা দেখুন

    দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা SAARC ১৯৮৫ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এর সচিবালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক গঠনের প্রস্তাবক দেশ বাংলাদেশ। এর সদস্য দেশ ৮টি।

  86. সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?

    ব্যাখ্যা দেখুন

    পাল রাজা ধর্মপাল অষ্টম শতাব্দীতে সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন। সোমপুর বিহার এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বিহার। নওগাঁ জেলার পাহাড়পুরে এর অবস্থান, অন্য নাম 'পাহাড়পুর বিহার'। এটি ইউনেস্কো ঘোষিত World Heritage site.

  87. কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ?

    ব্যাখ্যা দেখুন

    ৬৪টি জেলার মধ্যে সর্বোচ্চ ১৩টি জেলা রয়েছে ঢাকা বিভাগে। ময়মনসিংহ ও সিলেট বিভাগে রয়েছে সর্বনিম্ন ৪টি করে জেলা।

  88. ২০১২ সালে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে কে নিযুক্ত হন?

    ব্যাখ্যা দেখুন

    কাজী রকিব উদ্দিন আহমাদ ২০১২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিযুক্ত হন, তাঁর পূর্বসূরি ছিলেন এ. টি. এম. শামসুল হুদা (২০০৭-২০১২)। পরবর্তীতে কে. এম. নূরুল হুদা (২০১৭) ও কাজী হাবিবুল আউয়াল (২০২২) এই দায়িত্ব পালন করেন। সংবিধানের ১১৮ অনুচ্ছেদে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি মোঃ ইদ্রিস এবং প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।

  89. নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই?

    ব্যাখ্যা দেখুন

    তাইওয়ানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও কূটনৈতিক সম্পর্ক নেই। ইহুদি রাষ্ট্র ইসরাইলের সাথেও বাংলাদেশের বাণিজ্যিক বা কূটনৈতিক কোনো সম্পর্ক নেই।

  90. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?

    ব্যাখ্যা দেখুন

    ইউরিয়া বহুল ব্যবহৃত নাইট্রোজেন সংবলিত একটি রাসায়নিক সার। এ সারে নাইট্রোজেনের পরিমাণ প্রায় ৪৬%। নাইট্রোজেনের অভাবে গাছের পাতা হলদে হয়ে যায়।

  91. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?

    ব্যাখ্যা দেখুন

    বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১ জুলাই, ১৯২১। ১৯১২ সালে গঠিত নাথান কমিশন এ বিশ্ববিদ্যালয় গঠনের রূপরেখা তৈরি করে। প্রথম উপাচার্য ছিলেন পি. জে. (ফিলিপ জোসেফ) হার্টগ এবং প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন নবাব স্যার সলিমুল্লাহ, যিনি এর জন্য জমিও দান করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ১ জুলাই।

  92. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?

    ব্যাখ্যা দেখুন

    লর্ড কর্নওয়ালিশ ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত (Permanent Settlement) প্রবর্তন করেন। একই সালে তিনি 'সূর্যাস্ত আইন' চালু করেন, যে আইনবলে নির্দিষ্ট দিনে রাজস্ব প্রদানে ব্যর্থ জমিদারগণ তাদের জমিদারি হারাতেন।

  93. জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা Intergovernmental Panel on Climate Change (IPCC), ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত। সংস্থাটি ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার পায়। এর সদর দপ্তর জেনেভায়। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের বৃহত্তম সংস্থা UNFCCC।

  94. শ্বেত বামন (White Dwarf) কী?

    ব্যাখ্যা দেখুন

    White Dwarf বা শ্বেতবামন এবং Black Dwarf বা কালোবামন, দুটোই আকাশের তারা। শ্বেতবামন একটি মৃততারা।

  95. মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?

    ব্যাখ্যা দেখুন

    রক্ত একপ্রকার বিশেষ তরল যোজক কলা। রক্ত কণিকা ৩ প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা। মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত হল ১:৭০০।

  96. গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে?

    ব্যাখ্যা দেখুন

    উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান ১৬টি। এর মধ্যে মুখ্য পুষ্টি উপাদান ফসফরাসের অভাবে গাছের পাতা বেগুনি রং ধারণ করে। নাইট্রোজেনের অভাবে পাতা হলদে হয়ে যায়, ম্যাগনেসিয়াম ও লৌহের অভাবে গাছের পাতা ফ্যাকাশে রঙের হয়ে যায়।

  97. প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?

    ব্যাখ্যা দেখুন

    বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার লেডি এ্যাডা অগাস্টা ল্যাভলেস। তাঁর নামেই প্রোগ্রামিং ভাষা 'এ্যাডা' নামকরণ করা হয়। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

  98. 'ওয়াল স্ট্রিট' কোথায় অবস্থিত?

    ব্যাখ্যা দেখুন

    নিউইয়র্কে অবস্থিত একটি সড়ক ওয়াল স্ট্রিট, মূলত শেয়ার বাজারের জন্য বিখ্যাত। 'নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ' এখানে অবস্থিত।

  99. থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি?

    ব্যাখ্যা দেখুন

    থাইল্যান্ড অর্থ মুক্ত ভূমি বা স্বাধীন ভূমি (অতীতে কোনো দেশের উপনিবেশ ছিল না)। ইংলাক সিনাওয়াত্রা ২০১১ সালের আগস্টে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। দেশটির প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন থাকসিন সিনাওয়াত্রা।

  100. জাপানের পার্লামেন্টের নাম কি?

    ব্যাখ্যা দেখুন

    জাপানের আইনসভার নাম ডায়েট। দ্বিকক্ষবিশিষ্ট এই আইনসভার উচ্চকক্ষ 'হাউস অব কাউন্সিলর্স' এবং নিম্নকক্ষ 'হাউস অব রিপ্রেজেন্টেটিভস'। নেসেট ইসরাইলের পার্লামেন্ট এবং ডেনমার্কের পার্লামেন্টের নাম ফোকেটিং।