8th Teacher Registration Exam (School Level)

8th Teacher Registration Exam (School Level)-এর 100টি বিগত বছরের প্রশ্ন অনুশীলন করুন। সঙ্গে সঙ্গে উত্তর যাচাই করুন অথবা সমাধানসহ আর্কাইভ দেখুন।

প্রশ্ন
100
পরীক্ষার বছর
2012
উৎস-সচেতন উত্তর

উপলভ্য উৎসের উত্তরপত্রের সঙ্গে উত্তর যাচাই করা হয়। অনুমান না করে অসঙ্গত বা অস্পষ্ট প্রশ্ন প্রকাশ করা হয় না।

সব School Level পরীক্ষা
  1. বাংলা ভাষার মূল উৎস কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর প্রধান শাখা দুটি। যথা ১. কেন্তুম, ২. শতম। বাংলা ভাষা এসেছে ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর শতম শাখা থেকে। অর্থাৎ, ইন্দো-ইউরোপীয়→ শতম→ আর্য→ ভারতীয়→ প্রাচীন ভারতীয় আর্য (বৈদিক ভাষা)→ প্রাচীন ভারতীয় কথ্য আর্য→ প্রাচীন প্রাচ্য→ গৌড়ী প্রাকৃত→ গৌড়ী অপভ্রংশ→ বঙ্গ-কামরূপী→ বাংলা। অতএব প্রশ্নানুসারে বাংলা ভাষার মূল উৎস প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষা বলতে প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষাগুলোকে বোঝায়।

  2. রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?

    ব্যাখ্যা দেখুন

    'রেস্তোরাঁ' ফরাসি ভাষার শব্দ। ফরাসি ভাষা থেকে আগত আরো কয়েকটি শব্দ হচ্ছে বুর্জোয়া, কার্তুজ, কূপন, ডিপো, রেঁনেসা, আঁতাত ইত্যাদি।

  3. 'বুনো' কোন ভাষারীতির শব্দ?

    ব্যাখ্যা দেখুন

    'বুনো' চলিত ভাষারীতির শব্দ। এর সাধুরীতি হলো 'বন্য'। এরকম আরো কয়েকটি শব্দের সাধু ও চলিত রীতি হলো জুতা-জুতো, তুলা-তুলো, শুকনা-শুকনো ইত্যাদি।

  4. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?

    ব্যাখ্যা দেখুন

    বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অন্যদিকে, 'সাহিত্যসম্রাট' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল' লিখেছেন প্যারীচাঁদ মিত্র; বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর।

  5. সাধারণত পত্রের দুটি অংশ থাকে, এগুলো কী?

    ব্যাখ্যা দেখুন

    সাধারণত পত্রের দুটি অংশ হলো শিরোনাম ও পত্রগর্ভ।

  6. নিচের কোন বানানটি শুদ্ধ?

    ব্যাখ্যা দেখুন

    মুহূর্ত বানানটি শুদ্ধ। এরূপ আরো কয়েকটি শুদ্ধ বানান হলো মুহুর্মুহু, শুশ্রূষা, অনুকূল ইত্যাদি।

  7. 'চির অশান্তি' বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত?

    ব্যাখ্যা দেখুন

    'রাবণের চিতা' বাগধারাটির অর্থ চির-অশান্তি। অন্যদিকে, ভরাডুবি = সর্বনাশ; তামার বিষ = অর্থের কুপ্রভাব; আকাশ ভেঙে পড়া = হঠাৎ বিপদ হওয়া।

  8. নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নার্থক?

    ব্যাখ্যা দেখুন

    ব্যাঙের আধুলি (সামান্য সম্পদ), ব্যাঙের সর্দি (অসম্ভব ঘটনা), বাগধারা জোড়াটি ভিন্নার্থক। বাগধারার অন্য জোড়াগুলো সমার্থক।

  9. 'আশীবিষ' কোন সমাসের উদাহরণ?

    ব্যাখ্যা দেখুন

    'আশীবিষ' বহুব্রীহি সমাসের উদাহরণ। এর ব্যাসবাক্য আশীতে বিষ যায় = আশীবিষ। আমরা জানি, ব্যাসবাক্যে 'যার' কথাটি থাকলে সাধারণত বহুব্রীহি সমাস হয়।

  10. সমাস সাধিত পদ কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    'দম্পতি' হলো সমাস সাধিত শব্দ। জায়া ও পতি = দম্পতি (দ্বন্দ্ব সমাস)। অন্যদিকে, চাষী, মানব, বোনাই হলো প্রত্যয় সাধিত শব্দ।

  11. 'ব্যাকরণ' কোন ভাষার শব্দ?

    ব্যাখ্যা দেখুন

    ব্যাকরণ শব্দটি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। ব্যাকরণ শব্দটির অর্থ 'বিশেষভাবে বিশ্লেষণ'।

  12. 'উদ্ধৃতি চিহ্ন' কত প্রকার?

    ব্যাখ্যা দেখুন

    উদ্ধৃতি চিহ্ন দুই প্রকার। যথা একক উদ্ধৃতি চিহ্ন (' ') ও যুগল উদ্ধৃতি চিহ্ন (" ")।

  13. 'ফাঁকা আওয়াজে কাজ আদায়'-এর সমার্থক বাগধারা কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    'ফাঁকা আওয়াজে কাজ আদায়'-এর সমার্থক বাগধারা হলো কথায় চিড়া ভেজা। অন্যদিকে, কলকাঠি নাড়া = গোপনে পরামর্শ দেওয়া; কুপোকাৎ = পরাজিত/বিধ্বস্ত; কালে ভদ্রে = কদাচিৎ/মাঝেমধ্যে।

  14. নিচের কোনটি পারিভাষিক শব্দ?

    ব্যাখ্যা দেখুন

    বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। অপশনগুলোর মধ্যে মন্ত্রিপরিষদ শব্দটি পারিভাষিক শব্দ। ইংরেজি 'Cabinet' এর বাংলা পরিভাষা 'মন্ত্রিপরিষদ'।

  15. 'হরতাল' কোন ভাষার শব্দ?

    ব্যাখ্যা দেখুন

    'হরতাল' গুজরাটি ভাষার শব্দ। এছাড়া খদ্দর ও খাদি শব্দগুলোও গুজরাটি ভাষার শব্দ।

  16. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

    ব্যাখ্যা দেখুন

    'অঞ্জলি' যুক্ত শব্দের বানানে ই-কার হয়। 'গীতাঞ্জলি পড়েছ কি?' বাক্যটি শুদ্ধ। অন্য বাক্যগুলোর শুদ্ধরূপ হল: (খ) এ কথা প্রমাণিত হয়েছে। (গ) অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করলেন। (ঘ) আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।

  17. নিচের কোন শব্দটি 'দক্ষ' অর্থে ব্যবহৃত হয়েছে?

    ব্যাখ্যা দেখুন

    'ছেলেটি অংকে পাকা' বাক্যে 'পাকা' শব্দটি দক্ষ অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ, 'ছেলেটি অংকে দক্ষ।'

  18. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    'সমুদ্র' শব্দের কয়েকটি সমার্থক শব্দ হলো পাথার, জলধর, পারাবার, নীলাম্বু, সিন্ধু, বারীশ ইত্যাদি। অন্যদিকে, তরঙ্গিনী ও তটিনী হলো নদীর সমার্থক শব্দ এবং হিল্লোল হলো ঢেউ এর সমার্থক।

  19. সারাংশ কোন পুরুষে লিখতে হয়?

    ব্যাখ্যা দেখুন

    'সারাংশ' প্রথম পুরুষে লিখতে হয়। বাক্যের বক্তা যে বিশেষ্য বা সর্বনামের দ্বারা বক্তা ও শ্রোতার বাইরে অন্য কাউকে নির্দেশ করে, তাকে বলে 'প্রথম পুরুষ' বা 'অন্যপুরুষ'।

  20. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়–

    ব্যাখ্যা দেখুন

    কোনো বর্ণ বিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য ইলেক বা লোপ চিহ্ন ব্যবহার করা হয়। যেমন: দুইজন → দু'জন।

  21. প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়?

    ব্যাখ্যা দেখুন

    প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা 'ইংরেজি' ভাষায় লিখতে হয়। কারণ, ইংরেজি হল আন্তর্জাতিক ভাষা।

  22. 'পরীক্ষা' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    'পরীক্ষা' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো পরি+ঈক্ষা। এটি একটি স্বর-সন্ধির উদাহরণ।

  23. ভাবের সুসংগত প্রসারণের নাম কী?

    ব্যাখ্যা দেখুন

    ভাবের সুসংগত প্রসারণের নাম হলো ভাব-সম্প্রসারণ। ভাব-সম্প্রসারণে একটি সুনির্দিষ্ট ভাবকে সম্প্রসারিত করা হয়।

  24. 'সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন'-এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    'সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন' এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন হচ্ছে 'কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস।'

  25. সারাংশে কোনটি প্রয়োজন নেই?

    ব্যাখ্যা দেখুন

    সারাংশ লেখার ক্ষেত্রে উপমা, দৃষ্টান্ত ও অলংকারের প্রয়োজন নেই। কিন্তু, প্রাঞ্জলতা, সরলতা ও সংক্ষেপণ অনেক গুরুত্বপূর্ণ।

  26. আমি তাকে দু'বছর যাবৎ চিনি।

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে প্রদত্ত বাক্যটি Present Perfect Continuous tense-এ হওয়ার কথা। কিন্তু ইংরেজিতে কিছু verb আছে যেগুলোর continuous tense হয় না, যেমন know, like, feel ইত্যাদি। তাই, প্রশ্নে প্রদত্ত বাক্যটি Present Perfect Continuous Tense নির্দেশ করা সত্ত্বেও সঠিক উত্তর হবে Present Perfect Tense-এ। অতএব উত্তর হবে (খ)।

  27. সূর্য উঠেছে।

    ব্যাখ্যা দেখুন

    অপশন (ক) The sun has up- তে মূল verb নেই। (গ) The sun had been up- past perfect tense যা এ অনুবাদে যৌক্তিক নয়। (ঘ) The sun has been up- আক্ষরিক অর্থে সঠিক হলেও ইংরেজি ব্যাকরণের নিয়ম অনুযায়ী সঠিক নয়। কাজেই সঠিক উত্তর (খ)।

  28. সে গতকাল বাড়ি এসেছে।

    ব্যাখ্যা দেখুন

    প্রদত্ত বাক্যটিতে 'গতকাল' কথাটি বিদ্যমান। অতএব, এটি Past Indefinite Tense হবে। Past Indefinite এর গঠন: Sub+past verb(v2)+object. সুতরাং সঠিক উত্তর (গ)।

  29. মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম।

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে 'দেখেছিলাম' কথাটি থাকায় Past Indefinite tense হবে। অপশন (ক) ভুল কারণ এখানে had seen দেয়া আছে যা Past Perfect tense। অপশন (খ) ভুল কারণ এখানে 'পাশে' বোঝাতে on the road ব্যবহার করা হয়েছে, যা ভুল, পাশে শব্দের ইংরেজি beside। অপশন (ঘ) ভুল কারণ এখানে 'see' verb এর Past Continuous 'seeing' ব্যবহার করা হয়েছে, যা ঠিক নয়। কাজেই সঠিক উত্তর (গ)।

  30. মোস্তারীরা চার বোন।

    ব্যাখ্যা দেখুন

    'মোস্তারিরা চার বোন' দ্বারা বোঝায় মোস্তারি এবং তার বোনেরা মিলে ৪ জন, অর্থাৎ মোস্তারিসহ চারজন (এখানে 'মোস্তারির চার বোন আছে' বলা হয়নি)। তাই সঠিক উত্তর হবে (ক)।

  31. লক্ষ্মী আজ স্কুলে আসে নাই।

    ব্যাখ্যা দেখুন

    যে কাজ বা ঘটনা মাত্রই শেষ হয়েছে বা কিছু সময় আগে শেষ হয়েছে, যার ফল এখনও বিদ্যমান, এইরূপ বোঝাতে Present Perfect tense হয়। কাজেই সঠিক উত্তর (গ)।

  32. It is really a vexed question.

    ব্যাখ্যা দেখুন

    Vexed অর্থ বিরক্তিকর। সুতরাং সঠিক উত্তর (গ)।

  33. The clouds rolled away.

    ব্যাখ্যা দেখুন

    মেঘ চলে যাওয়া অর্থে 'মেঘ কেটে' যাওয়া কথাটি সাধারণত ব্যবহৃত হয়। কাজেই সঠিক উত্তর (খ)।

  34. A little learning is a dangerous thing.

    ব্যাখ্যা দেখুন

    'A little learning is a dangerous thing' এটি একটি ইংরেজি প্রবাদ, যার অর্থ 'অল্প বিদ্যা ভয়ংকর'। তাই সঠিক উত্তর (গ)।

  35. Sathi is known to me.

    ব্যাখ্যা দেখুন

    'Known' শব্দটির একাধিক অর্থ রয়েছে। এখানে বাক্যের অর্থের বিবেচনায় 'Known' অর্থ 'পরিচিত'। কাজেই সঠিক উত্তর (গ)।

  36. Time and tide wait for none.

    ব্যাখ্যা দেখুন

    এটি একটি ইংরেজি প্রবাদ, যার বাংলা অর্থ হল 'সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।' সঠিক উত্তর (গ)।

  37. Don't cry down your enemy.

    ব্যাখ্যা দেখুন

    Cry down একটি phrase, যার অর্থ 'খাটো করে দেখা' বা 'নিন্দা করা'। সুতরাং সঠিক উত্তর (ক)।

  38. Certainly, I shall stand by you. (Complex)

    ব্যাখ্যা দেখুন

    Certainly/Surely, Absolutely ইত্যাদি যুক্ত Simple sentence কে Complex sentence এ পরিবর্তন করার সময় দুটি clause বা খণ্ডবাক্য তৈরি করতে হয়। এখানে certainly কে It is certain এবং that যোগে অপর clause লেখা হয়েছে। কাজেই সঠিক উত্তর (খ)।

  39. I had a nice dream last night. (Interrogative)

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে প্রদত্ত বাক্যটি Past Indefinite tense এ রয়েছে। Past Indefinite tense এর বাক্যকে Interrogative করার সময় বাক্যের সর্বপ্রথমে Did+sub+মূল verb এর base form+বাকি অংশ+? কাজেই সঠিক উত্তর (খ)।

  40. Although he is poor, he is honest. (Simple)

    ব্যাখ্যা দেখুন

    Though/Although যুক্ত Complex sentence কে Simple sentence-এ রূপান্তর করার সময় Though/Although এর পরিবর্তে Despite/In spite বসে এবং এর পরে Subject এর possessive case হিসেবে my/his/her/its বসে + Noun বসে। সুতরাং সঠিক উত্তর (গ)।

  41. It burns the prettiest of any wood. (Positive)

    ব্যাখ্যা দেখুন

    Sub+verb+the+superlative degree এমন বাক্যকে Positive-এ পরিবর্তন করার নিয়ম: No other + singular noun + verb + as + positive degree + as + sub (superlative যুক্ত বাক্যের subject বসে)। সুতরাং সঠিক উত্তর (গ)।

  42. There is only a high school at Satkhira. (Negative)

    ব্যাখ্যা দেখুন

    Only দ্বারা যদি সংখ্যা বোঝায় তবে এর পরিবর্তে not more than বসে। Only দ্বারা যেহেতু high school এর সংখ্যা বোঝাচ্ছে তাই সঠিক উত্তর (খ)।

  43. Akhi missed the train. (Negative)

    ব্যাখ্যা দেখুন

    Past Indefinite tense-এর বাক্যকে Negative করতে sub + did not + মূল verb এর base form + যথাযথ বিপরীত শব্দ বসে। কাজেই সঠিক উত্তর (ক)।

  44. I knew his name. (Complex)

    ব্যাখ্যা দেখুন

    এ ধরনের Simple sentence কে Complex করার সময় Sub+verb+relative pronoun (what, who, which, that ইত্যাদি)+sub+finite verb বসে। তাই সঠিক উত্তর (খ)।

  45. We shall not see his like again. Here 'like' is a/an–

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে প্রদত্ত বাক্যটির অর্থ 'আমরা পুনরায় তার মতো কাউকে দেখব না।' ইংরেজিতে like শব্দটি বিভিন্ন parts of speech এ ব্যবহৃত হয়। My, our, your, his, her, their ইত্যাদি possessive adjective এর পর সবসময় noun হয়। উক্ত বাক্যে 'his' এর পর 'like' শব্দটি noun হিসেবে বসেছে। সুতরাং সঠিক উত্তর (খ)।

  46. What is the noun form of 'know'?

    ব্যাখ্যা দেখুন

    'Know' একটি verb, যার অর্থ জানা, চেনা, পরিচিত থাকা। 'Know' এর noun form হলো 'knowledge', অর্থ 'জ্ঞান', 'অবগতি', 'পরিচয়'। সুতরাং সঠিক উত্তর (খ)।

  47. Shahed did not join the army. Here the word 'army' is–

    ব্যাখ্যা দেখুন

    যে noun সমষ্টিবাচক কিছুকে নির্দেশ করে তাকে collective noun বলে। Army সৈন্যদলকে বোঝায়। তাই সঠিক উত্তর (গ)। এরকম আরো: navy, jury, family, gang, herd, cattle ইত্যাদি।

  48. The road runs– hill and plain.

    ব্যাখ্যা দেখুন

    বাক্যটির শূন্যস্থানে 'across' বসবে, কারণ কোনো কিছুর ভিতর দিয়ে বোঝাতে 'across' বসে। অন্যদিকে, by দ্বারা বা কর্তৃক, to দিক বা প্রতি, over অতিক্রম বা উপর দিয়ে বোঝাতে ব্যবহৃত হয়। কাজেই সঠিক উত্তর (গ)।

  49. Piya has slept only three hours. Which part of speech is the word 'only' here?

    ব্যাখ্যা দেখুন

    আমরা জানি, 'adjective' noun/pronoun-কে modify করে এবং 'adverb' noun/pronoun ব্যতীত অন্য parts of speech-কে modify করে। এখানে only শব্দটি 'three' adjective-কে modify করেছে, বিধায় এটি adverb। কাজেই সঠিক উত্তর (গ) An adverb।

  50. A paragraph has – important parts in a single para.

    ব্যাখ্যা দেখুন

    একটি paragraph-এর একটি single para এর ভিতর তিনটি part বা প্রধান অংশ থাকে। যেমন (১) Topic sentence (২) Supporting details or body (৩) Closing sentence.

  51. দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০। সংখ্যা দুটি কি কি?

    ব্যাখ্যা দেখুন

    মনে করি, সংখ্যা দুটি যথাক্রমে ৩x ও ৪x। প্রশ্নমতে, ৩×৪×x=১৮০। বা, ১২x=১৮০। ∴x=১৫। ∴ সংখ্যা দুটি (৩×১৫)=৪৫ এবং (৪×১৫)=৬০।

  52. ৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে x% লাভ হবে?

    ব্যাখ্যা দেখুন

    x% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হবে (১০০+x) টাকা। ৫ টাকায় ২টি কমলা কেনা হলে ১০০ টাকায় পাওয়া যায় (২×১০০)/৫=৪০টি কমলা। এই ৪০টি কমলার বিক্রয়মূল্য (১০০+x) টাকা হলে, ২টি কমলার বিক্রয়মূল্য (১০০+x)/২০ টাকা। ∴১ টাকায় বিক্রি হয় ২×২০/(১০০+x) টি কমলা। ∴৩৫ টাকায় বিক্রি হয় (২×২০×৩৫)/(১০০+x) = ১৪০০/(১০০+x) টি কমলা।

  53. 3×0.3÷2 = কত?

    ব্যাখ্যা দেখুন

    3×0.3÷2 = 3×(3/10)×(1/2) = 9/20 = 0.45।

  54. 30 টাকা 75 টাকার শতকরা কত?

    ব্যাখ্যা দেখুন

    30 টাকা 75 টাকার (30/75)×100% = 40% (Ans)

  55. টাকায় ১০টি দরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

    ব্যাখ্যা দেখুন

    ১০টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা। ∴১টি লেবুর ক্রয়মূল্য ১/১০ টাকা। আবার, ৮টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা। ∴১টি লেবুর বিক্রয়মূল্য ১/৮ টাকা। ∴১টি লেবুতে লাভ হয় (১/৮-১/১০) টাকা = ১/৪০ টাকা। ১/১০ টাকায় লাভ হয় ১/৪০ টাকা হলে, ১ টাকায় লাভ হয় (১/৪০)×১০ = ১০/৪০ টাকা। ∴১০০ টাকায় লাভ হয় (১০×১০০)/৪০ = ২৫% (Ans)।

  56. (√3)⁶ = কত?

    ব্যাখ্যা দেখুন

    (√3)⁶ = (√3)^(2×3) = (3)³ = 27।

  57. x+1/x=2 হলে, x⁵+1/x⁵ = কত?

    ব্যাখ্যা দেখুন

    x+1/x=2 ⇒x²-2x+1=0 ⇒(x-1)²=0 ⇒x-1=0 ⇒x=1। ∴x⁵+1/x⁵=(1)⁵+1/(1)⁵=1+1=2।

  58. (2x-6, 5)=(4, 2y-5) হলে, (x, y)-এর মান কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    দেওয়া আছে, (2x-6,5)=(4,2y-5)। ∴2x-6=4 এবং 5=2y-5। 2x-6=4 থেকে, 2x=10 ∴x=5। আবার, 5=2y-5 থেকে, 2y=10 ∴y=5। ∴(x,y)=(5,5)।

  59. ল.সা.গু নির্ণয় করুন। a³-1, 1+a³, 1+a²+a⁴

    ব্যাখ্যা দেখুন

    ১ম রাশি = a³-1 = (a-1)(a²+a+1)। ২য় রাশি = 1+a³ = (1+a)(1-a+a²) = (a+1)(a²-a+1)। ৩য় রাশি = 1+a²+a⁴ = a⁴+2a²+1-a² = (a²+1)²-a² = (a²+1+a)(a²+1-a) = (a²+a+1)(a²-a+1)। ∴ নির্ণেয় ল.সা.গু = (a+1)(a-1)(a²-a+1)(a²+a+1) = (a³+1)(a³-1) = a⁶-1।

  60. logₓ324=4 হলে, x-এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    logₓ324=4। ∴x⁴=324। বা, x⁴=81×4। বা, x⁴=9²×2²। বা, x⁴=(3√2)⁴। ∴x=3√2 (Ans)

  61. △ABC-এ AD, ∠A-এর সমদ্বিখণ্ডক এবং ∠ADB স্থূলকোণ হলে–

    ব্যাখ্যা দেখুন

    △ABC এ ∠BAD=∠CAD। ∴∠ABC>∠ACB (∵∠ADBAB। অর্থাৎ, AB<AC (Ans)

  62. একটি ত্রিভুজের যেকোনো একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কোন ধরনের?

    ব্যাখ্যা দেখুন

    আমরা জানি, যেকোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = 180°। মনে করি, বড় কোণ = x। তাহলে, অপর দুই কোণের সমষ্টিও হবে x। প্রশ্নমতে, x+x=180°। বা, 2x=180°। ∴x=90°। অতএব, ত্রিভুজটি হবে সমকোণী, কারণ সমকোণী ত্রিভুজের যেকোনো একটি কোণের পরিমাণ 90° বা এক সমকোণ।

  63. একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?

    ব্যাখ্যা দেখুন

    সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60°। ∠ABD+∠ABC=180° [সরলরেখাস্থ কোণ]। বা, ∠ABD+60°=180°। বা, ∠ABD=120°। আবার, ∠ACE+∠ACB=180°। বা, ∠ACE+60°=180°। বা, ∠ACE=120°। ∴∠ABD+∠ACE=120°+120°=240°।

  64. বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে কয়টি স্পর্শক আঁকা যায়?

    ব্যাখ্যা দেখুন

    O কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের উপরস্থ একটি বিন্দু P যেখানে কেবল একটি স্পর্শকই আঁকা সম্ভব। অতএব, উত্তর হবে (ক)।

  65. △-এর তিন কোণের সমষ্টি–

    ব্যাখ্যা দেখুন

    যেকোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180° বা দুই সমকোণ। তাই উত্তর হবে (ঘ)।

  66. tanA=1 হলে, A-এর মান কত ডিগ্রি?

    ব্যাখ্যা দেখুন

    tanA=1। বা, tanA=tan45°। ∴A=45° (Ans)

  67. নিচের কোনটি সঠিক?

    ব্যাখ্যা দেখুন

    (ক) বামপক্ষ=tanθ=sinθ/cosθ, ডানপক্ষ=1/cosθ, তাই tanθ≠1/cosθ। (খ) বামপক্ষ=tanθ=sinθ/cosθ, ডানপক্ষ=cosθ, তাই tanθ≠cosθ। (গ) বামপক্ষ=tanθ=sinθ/cosθ, ডানপক্ষ=1/cotθ=1/(cosθ/sinθ)=sinθ/cosθ, তাই tanθ=1/cotθ (Ans)

  68. একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য কত মিটার?

    ব্যাখ্যা দেখুন

    sinθ=লম্ব/অতিভুজ। বা, sin30°=x/16। বা, 1/2=x/16। ∴x=8। সুতরাং, উত্তর 8 মিটার।

  69. secθ+tanθ=5/2 হলে, secθ-tanθ-এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    secθ+tanθ=5/2। ⇒(sec²θ-tan²θ)/(secθ-tanθ)=5/2 [যেহেতু sec²θ-tan²θ=1, লব-হর কে (secθ-tanθ) দিয়ে প্রকাশ করে] ⇒1/(secθ-tanθ)=5/2। ∴secθ-tanθ=2/5 (Ans)

  70. যদি A=45° হয়, তবে cos2A-এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    cos2A=cos(2×45°)=cos90°=0 (Ans)

  71. যদি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 12 সেমি হয়, তবে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত?

    ব্যাখ্যা দেখুন

    সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি ও 12 সেমি হলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, অতিভুজের দৈর্ঘ্য = √(5²+12²) = √(25+144) = √169 = 13 সেমি (উত্তর)

  72. নিচের কোনটি দ্বারা বৃত্তের ক্ষেত্রফল নির্দেশ করে?

    ব্যাখ্যা দেখুন

    আমরা জানি, বৃত্তের ব্যাস=2r ও বৃত্তের ব্যাসার্ধ=r হলে, বৃত্তের ক্ষেত্রফল=πr² এবং বৃত্তের পরিধি=2πr। অন্যদিকে, গোলকের তলের ক্ষেত্রফল=4πr² এবং গোলকের আয়তন=(4/3)πr³। সুতরাং, উত্তর হবে (ঘ)।

  73. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    বৃত্তের ব্যাসার্ধ r হলে, বৃত্তের ব্যাস=2r এবং পরিধি=2πr। ∴পরিধি : ব্যাস = 2πr : 2r = π : 1 = 22/7 : 1 [যেহেতু, π এর মান 22/7] = 22 : 7।

  74. একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেমি ও 60 সেমি। এর ক্ষেত্রফল কত বর্গ সেমি?

    ব্যাখ্যা দেখুন

    রম্বসের ক্ষেত্রফল = (1/2)×কর্ণদ্বয়ের গুণফল = (1/2)×60×40 = 1200 বর্গ সেমি (উত্তর)

  75. একটি সমান্তর ধারার ১২তম পদ ৭৭ হলে, তার প্রথম ২৩ পদের সমষ্টি কত?

    ব্যাখ্যা দেখুন

    n তম পদ = a+(n-1)d। ∴১২তম পদ = a+(12-1)d। ⇒77=a+11d। n সংখ্যক পদের সমষ্টি = (n/2){2a+(n-1)d}। ∴২৩টি পদের সমষ্টি = (23/2){2a+(23-1)d} = (23/2)(2a+22d) = 23(a+11d) = 23×77 = 1771 (Ans)

  76. কোন বাংলাদেশি দুইবার এভারেস্ট শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন?

    ব্যাখ্যা দেখুন

    প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন এমএ মুহিত (২১ মে, ২০১১)। তবে, প্রথম বাংলাদেশি হিসেবে এমএ মুহিত দুই পথে দুইবার এভারেস্ট জয় করেন। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার (১৯ মে, ২০১২)।

  77. কবি জসীমউদ্দীনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

    ব্যাখ্যা দেখুন

    পল্লী কবি জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী'র অন্তর্গত বিখ্যাত কবিতা 'কবর'। কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় (১৯২৬)। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এতে মোট ১১৮টি পঙক্তি রয়েছে। প্রিয়জন হারানোর মর্মস্পর্শী স্মৃতিচারণ কবিতাটির মূল বিষয়বস্তু। কবিতাটি একটি Elegy বা শোকগাথা কবিতা।

  78. মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি?

    ব্যাখ্যা দেখুন

    মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, কিন্তু মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়া। টেংকু আব্দুর রহমান দেশটির স্বাধীনতার জনক। মালয়েশিয়ার মুদ্রার নাম রিংগিত।

  79. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

    ব্যাখ্যা দেখুন

    বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে। আর ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালের অধিবেশনেই শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন।

  80. রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই?

    ব্যাখ্যা দেখুন

    যে জৈব রাসায়নিক পদার্থ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে 'মানবদেহে রাসায়নিক দূত' হিসেবে কাজ করে তাই হরমোন। রক্ত জমাট বাঁধার জন্য হরমোনের প্রয়োজন নেই। অণুচক্রিকা, ফিব্রিনোজেন, প্রোথ্রোম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম অয়ন ইত্যাদি উপাদান রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। ভিটামিন-কে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে।

  81. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?

    ব্যাখ্যা দেখুন

    ইংল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি 'হ্যালির ধূমকেতু' (Comet) আবিষ্কার করেন। ১৯৮৬ সালে সর্বশেষ দেখা গেছে। এটি আবার দেখা যাবে (১৯৮৬+৭৬)=২০৬২ সালে।

  82. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে–

    ব্যাখ্যা দেখুন

    একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ ৫ থেকে ৬ লিটার। রক্তের pH ৭.২-৭.৪ অর্থাৎ রক্ত সামান্য ক্ষারীয়। রক্ত রক্তরস (৫৫%) ও রক্তকণিকা (৪৫%) এর সমন্বয়ে গঠিত। মানবদেহে দৈনিক পানির প্রয়োজন ৩-৪ লিটার।

  83. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

    ব্যাখ্যা দেখুন

    স্যার উইলিয়াম জোন্স ১৭৮৪ সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন (কলকাতার ফোর্ট উইলিয়ামে)। ১৯৫২ সালের ৩ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় 'বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি' (তৎকালীন 'পাকিস্তান এশিয়াটিক সোসাইটি')। এটি ২০০৩ সালে ১০ খণ্ডে জাতীয় জ্ঞানকোষ 'বাংলাপিডিয়া' প্রকাশ করে (সম্পাদক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম)। ২০১৪ সালে এটির দ্বিতীয় সংস্করণ ১৪ খণ্ডে প্রকাশ করা হয়।

  84. সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি–

    ব্যাখ্যা দেখুন

    ২০১২ সালে ITLOS মিয়ানমার-বাংলাদেশের মধ্যকার সমুদ্রসীমা বিরোধের নিষ্পত্তি করে বাংলাদেশের পক্ষে রায় দেয়। এতে বাংলাদেশ প্রায় ১,১১,৬৩১ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা পায়। এছাড়া, ২০১৪ সালে ভারতের সাথে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তিতেও বাংলাদেশ উল্লেখযোগ্য সমুদ্র এলাকা লাভ করে।

  85. ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথভুক্ত কয়টি রাষ্ট্রের রানি এবং রাষ্ট্রপ্রধান ছিলেন?

    ব্যাখ্যা দেখুন

    সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর সংগঠন কমনওয়েলথ-এর বর্তমান রাজা তৃতীয় চার্লস। ৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুবরণ করেন। তিনি কমনওয়েলথভুক্ত যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, গ্রানাডাসহ মোট ১৫টি দেশের রানি/রাজা ও রাষ্ট্রপ্রধান ছিলেন।

  86. কোন ক্ষেত্র সাফল্য অর্জন করায় বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে?

    ব্যাখ্যা দেখুন

    শিশু মৃত্যুর হার হ্রাসের জন্য বাংলাদেশ ২০১০ সালে MDG অ্যাওয়ার্ড পান। MDG এর মূল লক্ষ্যমাত্রা (Goals) ছিল ৮টি; কিন্তু 'টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা' (SDGs) ১৭টি।

  87. মানবদেহে HIV প্রবেশ করার কতদিনের মধ্যে শরীরে এইডসের লক্ষণ দেখা যায়?

    ব্যাখ্যা দেখুন

    AIDS ভাইরাসজনিত একটি মরণব্যাধি। HIV ভাইরাসের জন্য এ রোগ হয়। HIV হচ্ছে Human Immunodeficiency Virus। মানবদেহে HIV ভাইরাস প্রবেশের ৬ মাস থেকে ১০ বছরের মধ্যে শরীরে এইডসের লক্ষণ দেখা দিতে পারে। ১৯৮১ সালে USA তে সর্বপ্রথম AIDS রোগীর সন্ধান পাওয়া যায়।

  88. ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়?

    ব্যাখ্যা দেখুন

    ২০১৪ সালে ২০তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। ২০২২ সালে ২২তম বিশ্বকাপ ফুটবল হয় কাতারে। ২০২৬ সালে ২৩তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

  89. গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস?

    ব্যাখ্যা দেখুন

    অবজেক্টিভ প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নে (গোলক ভরাটকৃত খাতা পড়তে) ইনপুট ডিভাইস OMR ব্যবহৃত হয়। OMR হচ্ছে Optical Mark Recognition/Reader। OMR যন্ত্রটি পেন্সিল বা কালির দাগ (Mark) পড়তে পারে। ব্যাংকিং খাতে ব্যবহৃত হয় MICR।

  90. বাংলাদেশের সংবিধান ২০১১ সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?

    ব্যাখ্যা দেখুন

    (২০২৪ সালের ২০ নভেম্বর পর্যন্ত) বাংলাদেশের সংবিধান মোট ১৭টি সংশোধনী হয়েছে। ২০১১ সালে ১৫তম, ২০১৪ সালে ১৬তম এবং ২০১৮ সালের ৮ জুলাই ১৭তম সংশোধনী পাস হয়েছে। সর্বশেষ ১৭তম সংশোধনীর বিষয়বস্তু ছিল সংরক্ষিত নারী আসনের মেয়াদ আরও ২৫ বছর বৃদ্ধি।

  91. Meteorology কী সম্বন্ধীয় বিজ্ঞান?

    ব্যাখ্যা দেখুন

    Meteorology হচ্ছে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক বিজ্ঞান। উদ্যান বিষয়ক বিজ্ঞান হর্টিকালচার (Horticulture), বিষ সম্পর্কিত বিজ্ঞান টক্সিকোলজি (Toxicology), আর ইকোলজি (Ecology) হচ্ছে বাস্তুসংস্থান বিদ্যা, অর্থাৎ পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান।

  92. ইন্টারনেট কত সালে শুরু হয়?

    ব্যাখ্যা দেখুন

    International Network এর সংক্ষিপ্ত রূপ Internet। এটি ১৯৬৯ সালে আবিষ্কৃত হয়। বাংলাদেশে চালু হয় ১৯৯৬ সালে। Internet এর পূর্বসূরী ARPANet। ভিন্টন জি কার্ফকে বলা হয় ইন্টারনেটের জনক।

  93. পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয় কবে?

    ব্যাখ্যা দেখুন

    ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি তারিখে তৎকালীন BDR এর সদর দফতর ঢাকার পিলখানায় বিদ্রোহ সংঘটিত হয়। এতে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হয়। এ বিদ্রোহের পর BDR কে পুনর্গঠন করে ২০১১ সালে BGB (Border Guard Bangladesh) গঠন করা হয়।

  94. মানব সভ্যতার শুরু হয় কী থেকে?

    ব্যাখ্যা দেখুন

    বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এটি ছিল সেচনির্ভর কৃষিভিত্তিক প্রাচীন সভ্যতা। অর্থাৎ, মানব সভ্যতার শুরু হয় কৃষি থেকে। এরপর তারা আগুনের ব্যবহার শেখে।

  95. বাংলাদেশের White gold কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    White Gold = চিংড়ি (প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য)। Black Tiger = বাগদা চিংড়ি (Black Bengal = ছাগল)। পাট = সোনালি আঁশ (বাংলাদেশ সোনালি আঁশের দেশ)। ইলিশ = বাংলাদেশের জাতীয় মাছ। ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চির নিচের ইলিশকে বলে জাটকা।

  96. ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে–

    ব্যাখ্যা দেখুন

    ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকার অংশের সংযোগস্থলকে বলে ছায়াবৃত্ত। গোধূলি হলো (যখন গরুর পাল ধুলা উড়িয়ে গৃহে ফেরে) সন্ধ্যার কিছুক্ষণ পূর্বের ক্ষীণ আলো বা সূর্যাস্তকাল। ঊষা হচ্ছে প্রভাতের কিছুক্ষণ পূর্বের ক্ষীণ আলো।

  97. 'গ্রেট হল' কোথায় অবস্থিত?

    ব্যাখ্যা দেখুন

    গ্রেট হল চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত। চীনের গুরুত্বপূর্ণ আলোচনা সভা এখানেই অনুষ্ঠিত হয়। মহাপ্রাচীর = চীন, হোয়াইট হল = লন্ডন, হোয়াইট হাউজ = যুক্তরাষ্ট্র।

  98. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

    ব্যাখ্যা দেখুন

    বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। মহান মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ। বাংলাদেশের বহির্বিশ্বে বিশেষ দূত ছিলেন আবু সাঈদ চৌধুরী। তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ।

  99. ল্যাপটপ কি?

    ব্যাখ্যা দেখুন

    ল্যাপটপ হচ্ছে ল্যাপ (lap) বা কোলের উপর বসিয়ে কাজ করা যায় এমন ছোট কম্পিউটার। পামটপ হচ্ছে পাম (Palm) বা হাতের তালুর মধ্যে রেখে কাজ করা যায় এমন ছোট কম্পিউটার, এর অন্য নাম পাম পিসি, PDA (Personal Digital Assistant).

  100. বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ-কমান্ডোর সেক্টর–

    ব্যাখ্যা দেখুন

    মুক্তিযুদ্ধের সময় ১১টি সেক্টর ছিল। একমাত্র নৌ কমান্ডোর সেক্টর ছিল ১০নং সেক্টর। এই ১০নং সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। এটি ছিল ব্যতিক্রমী সেক্টর।