9th Teacher Registration Exam (College Level)

9th Teacher Registration Exam (College Level)-এর 100টি বিগত বছরের প্রশ্ন অনুশীলন করুন। সঙ্গে সঙ্গে উত্তর যাচাই করুন অথবা সমাধানসহ আর্কাইভ দেখুন।

প্রশ্ন
100
পরীক্ষার বছর
2013
উৎস-সচেতন উত্তর

উপলভ্য উৎসের উত্তরপত্রের সঙ্গে উত্তর যাচাই করা হয়। অনুমান না করে অসঙ্গত বা অস্পষ্ট প্রশ্ন প্রকাশ করা হয় না।

সব College Level পরীক্ষা
  1. চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়–

    ব্যাখ্যা দেখুন

    চলিত ভাষার আদর্শরূপে গৃহীত ভাষাকে বলা হয়— প্রমিত ভাষা। যে ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ পূর্ণরূপে বিদ্যমান থাকে, তাকে সাধু ভাষা বলা হয়। পৃথিবীর প্রত্যেক ভাষারই উপভাষা রয়েছে। 'উপভাষা'র অন্য নাম 'আঞ্চলিক ভাষা'।

  2. 'এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে।' –এর চলিতরূপ লিখুন।

    ব্যাখ্যা দেখুন

    'এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়িবে।'– এর চলিতরূপ হল: 'এরকম সাদৃশ্য অনেক চোখে পড়বে।'

  3. চলিত ভাষার বৈশিষ্ট্য নয়–

    ব্যাখ্যা দেখুন

    চলিত ভাষার বৈশিষ্ট্য নয়— সংস্কৃত শব্দের বহুল ব্যবহার। সাধু ভাষাতে সংস্কৃত শব্দের বহুল ব্যবহার রয়েছে। কিন্তু চলিত ভাষা তদ্ভব শব্দবহুল।

  4. 'কিয়ৎক্ষণ' শব্দের সঠিক চলিতরূপ কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    'কিয়ৎক্ষণ' শব্দের চলিতরূপ— কিছুক্ষণ।

  5. কোন বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত?

    ব্যাখ্যা দেখুন

    সাধু ও চলিত ভাষার মিশ্রণকে ব্যাকরণে 'গুরুচণ্ডালী দোষ' বলা হয়। অপশনে প্রদত্ত বাক্যগুলোর মধ্যে 'সে এখন স্কুলে যাবে' –বাক্যটি গুরুচণ্ডালী দোষমুক্ত। বাকি অপশনগুলোর শুদ্ধরূপ– (ক) তার বাহিরে যাবার সময় হয়েছে। (গ) তার বিয়ে হয়নি। (ঘ) তারা রওয়ানা হলো।

  6. ব্যক্তিগত পত্রের ওপরের ডান কোণে কী লেখা হয়?

    ব্যাখ্যা দেখুন

    ব্যক্তিগত পত্রের ওপরের ডান কোণে– পত্র লেখকের স্থান ও তারিখ লেখা হয়।

  7. গঠন অনুসারে শব্দ কয় প্রকার?

    ব্যাখ্যা দেখুন

    গঠন অনুসারে শব্দ– দুই প্রকার। যথা: ১. মৌলিক শব্দ ও ২. সাধিত শব্দ। অর্থ অনুযায়ী শব্দ– ৩ প্রকার। যথা: ১. রূঢ় বা রূঢ়ি শব্দ, ২. যোগরূঢ় শব্দ, ৩. যৌগিক শব্দ। উৎপত্তি অনুযায়ী শব্দ– ৫ প্রকার: ১. তৎসম বা সংস্কৃত শব্দ, ২. অর্ধ-তৎসম শব্দ, ৩. তদ্ভব শব্দ, ৪. দেশি শব্দ, ৫. বিদেশি শব্দ।

  8. কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?

    ব্যাখ্যা দেখুন

    ইশারা বা অঙ্গভঙ্গি ভাষার বৈশিষ্ট্য নয়। এগুলো শারীরিক বচন-ভঙ্গির অংশ।

  9. বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন–

    ব্যাখ্যা দেখুন

    বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন– ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৪৭ সালে তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' গ্রন্থে সর্বপ্রথম বিরাম চিহ্নের প্রয়োগ দেখান। উল্লেখ্য যে, ব্যাকরণের 'বাক্যতত্ত্বে' বিরাম চিহ্ন বা যতি চিহ্ন আলোচিত হয়।

  10. প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম–

    ব্যাখ্যা দেখুন

    প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম– সবুজপত্র। এটি ১৯১৪ সালে প্রথম প্রকাশিত হয়। বাংলা ভাষায় চলিতরীতি প্রবর্তনে 'সবুজপত্র' পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করে।

  11. নিচের কোন বিরাম চিহ্ন প্রান্তিক বিরাম চিহ্ন নয়?

    ব্যাখ্যা দেখুন

    'কোলন' প্রান্তিক বিরাম চিহ্ন নয়। প্রান্তিক বিরামচিহ্নগুলো হচ্ছে– দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন ও বিস্ময়বোধক চিহ্ন। একটি অপূর্ণ বাক্যের পর অন্য আরেকটি বাক্য অবতারণা করতে কোলন চিহ্ন ব্যবহৃত হয়।

  12. 'রাবণের চিতা' অর্থ কী?

    ব্যাখ্যা দেখুন

    'রাবণের চিতা' একটি বাগধারা। এর অর্থ– চির অশান্তি।

  13. নিচের কোন বানানটি শুদ্ধ?

    ব্যাখ্যা দেখুন

    'সান্ত্বনা' বানানটি শুদ্ধ। 'সান্ত্বনা' শব্দের অর্থ– আশ্বাস বা আশা দিয়ে শান্তকরণ; প্রবোধদান।

  14. 'বীণাপাণি' কোন সমাস?

    ব্যাখ্যা দেখুন

    বীণাপাণি– বীণা পানিতে যার। এটি বহুব্রীহি সমাস।

  15. কোন বাক্যটি শুদ্ধ?

    ব্যাখ্যা দেখুন

    'আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত'– বাক্যটি শুদ্ধ।

  16. 'শবরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    'শবরী' শব্দের সমার্থক শব্দ– রাত্রি, যামিনী, বিভাবরী, নিশীথিনী ইত্যাদি।

  17. নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোজক চিহ্ন বলে?

    ব্যাখ্যা দেখুন

    'হাইফেন' চিহ্নকে পদ সংযোজক চিহ্ন বলে। কারণ, হাইফেন দ্বারা একাধিক বিচ্ছিন্ন পদকে সংযুক্ত করে দেখানো হয়। যেমন: মা-বাবা। আবার, কমা চিহ্ন দ্বারা একাধিক পদকে বিচ্ছিন্ন করে দেখানো হয়। যেমন: বই, খাতা ও কলম।

  18. 'নদের চাঁদ' বাগধারাটি যে অর্থ প্রকাশ করে–

    ব্যাখ্যা দেখুন

    'নদের চাঁদ' বাগধারাটি 'সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ' অর্থ প্রকাশ করে।

  19. 'সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র।' –কোন বাক্য?

    ব্যাখ্যা দেখুন

    'সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র।'– এটি একটি জটিল বাক্য। কারণ, একটি প্রধান বাক্যের উপর নির্ভরশীল আরেকটি খণ্ড বাক্য আসলে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।

  20. কোন সমাসে উভয়পদই বিশেষ্য?

    ব্যাখ্যা দেখুন

    'দ্বন্দ্ব সমাসে' উভয় পদই বিশেষ্য হয়। যেমন: জায়া ও পতি = দম্পতি। এখানে– 'জায়া' ও 'পতি' উভয়ই বিশেষ্য পদ (Noun)।

  21. ভাব-সম্প্রসারণে ভাবের–

    ব্যাখ্যা দেখুন

    ভাব-সম্প্রসারণে ভাবের– সম্প্রসারণ ঘটে। কারণ, ভাব-সম্প্রসারণে একটি প্রধান বাক্যের উপর ভিত্তি করে ভাবের অবতারণা করা হয়।

  22. 'বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে।'– এ মতের প্রবক্তা কে?

    ব্যাখ্যা দেখুন

    বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে– এই মতের প্রবক্তা ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অন্যদিকে, ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার জন্ম হয়েছে– গৌড়ী প্রাকৃত থেকে।

  23. সমার্থক শব্দ ব্যবহার করলে–

    ব্যাখ্যা দেখুন

    সমার্থক শব্দ ব্যবহার করলে– শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়।

  24. অব্যয়ীভাব সমাসে 'অব্যয়' পদের অর্থ–

    ব্যাখ্যা দেখুন

    অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ– প্রধান থাকে এবং অব্যয়ের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়।

  25. চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?

    ব্যাখ্যা দেখুন

    চলিত ভাষায় অনুসর্গ, সর্বনাম ও ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত হয়। যেমন: অনুসর্গ– হইতে (সাধু)–হতে (চলিত)।

  26. How many parts are there in a letter?

    ব্যাখ্যা দেখুন

    ইংরেজি চিঠিপত্রে সাধারণত ছয়টি পার্ট বা অংশ থাকে। সেগুলো হল: 1. Heading of the letter; 2. Salutation or Greeting; 3. The Body of the letter; 4. The Complimentary close; 5. The signature of the writer; 6. Superscription বা Address.

  27. Which one is the correct passive form of the sentence, 'Buy me a pen'.

    ব্যাখ্যা দেখুন

    Imperative sentence-এ মূল verb এর পর ব্যক্তিবাচক object (me, us, you etc.) এর passive voice করার নিয়ম: Let + direct object + be + verb এর past participle + Indirect ব্যক্তিবাচক object বসে। কাজেই সঠিক উত্তর (খ)।

  28. Select the correct linking word to fill in the gap. "Read attentively– you should fail in the examination."

    ব্যাখ্যা দেখুন

    Lest অর্থ 'নতুবা'। Lest এর পরে subject + should/might + verb এর base form বসে। সুতরাং নিয়মানুসারে শূন্যস্থানে lest বসবে।

  29. Which one is very important in a 'News Report'?

    ব্যাখ্যা দেখুন

    News report-এ অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে A short eye catching headline (একটি ছোট আকর্ষণীয় শিরোনাম)।

  30. Cohesion and coherence is essential in :

    ব্যাখ্যা দেখুন

    Cohesion অর্থ সঙ্গতি এবং Coherence অর্থ সংলগ্নতা। Cohesion and coherence একটি Paragraph এর অত্যাবশ্যক বিষয়। একটি Paragraph-এর ভিতরে sequence অনুসারে প্রথম লাইন পড়ার পর পরবর্তী লাইনগুলো পড়ার আগ্রহ জাগে। একটি paragraph-এ এই ধারাবাহিকতার নিয়ম করাই হলো Cohesion and coherence.

  31. I heard the little boy–

    ব্যাখ্যা দেখুন

    কোনো simple sentence-এ দুটি verb থাকলে সাধারণত দ্বিতীয় verb টির সাথে ing যুক্ত হয়। যদিও কিছু কিছু ক্ষেত্রে to + verb এর base form-ও হয়ে থাকে। সুতরাং সঠিক উত্তর (খ) crying.

  32. Select the correct Bangla translation of : "There is no room in the bench".

    ব্যাখ্যা দেখুন

    Room অর্থ কক্ষ বা জায়গা। উক্ত বাক্যটিতে room অর্থ 'জায়গা' হবে। কাজেই সঠিক উত্তর (গ)।

  33. Do not run– debt.

    ব্যাখ্যা দেখুন

    'Run into' phrase টির অর্থ 'কোনো কিছুতে পতিত হওয়া' বা 'আটকে পড়া'। সুতরাং, সঠিক উত্তর (ঘ)।

  34. Choose the correct sentence :

    ব্যাখ্যা দেখুন

    বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলছে, এইরূপ বোঝাতে Present Perfect Continuous হয়। কাজেই সঠিক উত্তর (গ)।

  35. 'Advice' is a–

    ব্যাখ্যা দেখুন

    Advice শব্দটি Uncountable noun, যার অর্থ উপদেশ। অন্যদিকে advise শব্দটি verb, যার অর্থ উপদেশ দেয়া।

  36. Synonym of 'Notable' is–

    ব্যাখ্যা দেখুন

    Notable– অর্থ বিশিষ্ট, প্রখ্যাত, উল্লেখযোগ্য। Prominent অর্থ বিশিষ্ট, প্রখ্যাত, উল্লেখযোগ্য, যা Notable শব্দটির সমার্থক। অন্যদিকে, Novelty– অভিনবত্ব বা নতুনত্ব; Notion অর্থ ধারণা, ভাব; Ordinary– সাধারণ বা স্বাভাবিক (যা Notable শব্দটির বিপরীত)। সুতরাং সঠিক উত্তর (গ)।

  37. Select the correct English translation of : "The boy takes after his father".

    ব্যাখ্যা দেখুন

    Takes after অর্থ কেউ কারো সদৃশ হওয়া, দেখতে একই রকম হওয়া। সুতরাং সঠিক উত্তর (ঘ)।

  38. It is high time we – our attitude.

    ব্যাখ্যা দেখুন

    It is time/high time + sub + verb এর past form বসে। সুতরাং সঠিক উত্তর (ক) changed.

  39. The verb of the word fool is–

    ব্যাখ্যা দেখুন

    Fool হলো Noun, যার অর্থ বোকা। Fool এর verb 'befool' (বোকা বানানো)। সুতরাং সঠিক উত্তর (খ)।

  40. What you (to do) last night?

    ব্যাখ্যা দেখুন

    কোনো sentence-এ অতীত নির্দেশক শব্দ বা phrase যেমন– last night, last week, yesterday, ago, long ago, etc. থাকলে তা past indefinite tense-কে নির্দেশ করে। সুতরাং সঠিক উত্তর (ক)।

  41. 'Bill of fare' is–

    ব্যাখ্যা দেখুন

    খাবারের রেস্তোরায় মূল্যসহ খাবারের তালিকাকে 'Bill of fare' বলে। সুতরাং সঠিক উত্তর হবে (ঘ) a list of dishes at a restaurant.

  42. Choose the correct sentence (preposition with 'confident') :

    ব্যাখ্যা দেখুন

    Confidence (noun) এর পরে preposition 'in' বসে। Confidence in অর্থ কোনো ব্যক্তি বা কোনো কিছুতে বিশ্বাস বা আস্থা। তবে, Confident (adjective) এর পরে preposition 'of' বসে। Confident of– আশাবাদী হওয়া, নিশ্চিত হওয়া। সুতরাং সঠিক উত্তর (খ)।

  43. Which of the following is the correct indirect form of the given direct speech? "What do you want?" He said to me.

    ব্যাখ্যা দেখুন

    Reported speech যদি Interrogative pronoun (যেমন who, whom, whose, what, which ইত্যাদি) দ্বারা আরম্ভ হয় তবে If/whether বসে না, বরং ঐ Interrogative শব্দটিই বসে। প্রশ্নে reporting verb Past Tense এবং Reported speech Present Indefinite Tense-এ রয়েছে। তাই নিয়ম অনুযায়ী সঠিক উত্তর (ক)।

  44. Choose the right form of verb : It's many years since I (meet) you.

    ব্যাখ্যা দেখুন

    Present Indefinite tense + since + Past Indefinite tense হয়। তাই সঠিক উত্তর (ক) met.

  45. No animal is so big– the blue whale.

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে প্রদত্ত বাক্যটি Positive Degree এর উদাহরণ। Positive Degree তে সাধারণত So – as/as ...as দ্বারা দুটি ব্যক্তি বা বস্তুর মাঝে তুলনা করা হয়। অতএব সঠিক উত্তর (ঘ)।

  46. I cannot help– there.

    ব্যাখ্যা দেখুন

    Cannot help/could not help এর পরে verb + ing হয়। অতএব সঠিক উত্তর (গ) going.

  47. Della stood– the window.

    ব্যাখ্যা দেখুন

    'পাশে' বোঝাতে 'stand by' হয়। এখানে, 'stand' এর past form 'stood' ব্যবহৃত হয়েছে। সুতরাং সঠিক উত্তর (ক)।

  48. The adjective of the word Humanity is–

    ব্যাখ্যা দেখুন

    Humanity (মানবিকতা) শব্দটি noun, যার adjective 'humane' (মনুষ্যত্বপূর্ণ) এবং Humanity এর verb হল– Humanize (মনুষ্যত্বপূর্ণ করা বা হওয়া)। সুতরাং সঠিক উত্তর (খ)।

  49. He divided the money– the two brothers.

    ব্যাখ্যা দেখুন

    দুইজনের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়ার ক্ষেত্রে between এবং অনেকের মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়ার ক্ষেত্রে among বসে। সুতরাং সঠিক উত্তর (ক)।

  50. Slow and steady– the race.

    ব্যাখ্যা দেখুন

    And দ্বারা যুক্ত দুটি singular subject যদি একই ব্যক্তি বা বস্তু কিংবা একই ভাবকে নির্দেশ করে তখন verb singular হয়। সুতরাং সঠিক উত্তর (ঘ) wins.

  51. ১০০ টাকায় ১৫টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২টি কমলা বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

    ব্যাখ্যা দেখুন

    শর্টকাট: শতকরা লাভ/ক্ষতি = (ব্যবধান × ১০০) ÷ বিক্রয় সংখ্যা = (৩ × ১০০) ÷ ১২ = ২৫%। ক্রয়সংখ্যা (১৫টি) বিক্রয়সংখ্যার (১২টি) চেয়ে বেশি হওয়ায় এটি লাভ। যাচাই: প্রতি কমলার ক্রয়মূল্য = ১০০/১৫ = ৬.৬৭ টাকা এবং বিক্রয়মূল্য = ১০০/১২ = ৮.৩৩ টাকা। লাভ = (৮.৩৩-৬.৬৭)/৬.৬৭ × ১০০% = ২৫%। সুতরাং ২৫% লাভ হয়েছে।

  52. কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২০ বছর। কালামের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ১৭ বছর। কালামের বয়স ৪০ বছর হলে, স্ত্রীর বয়স কত?

    ব্যাখ্যা দেখুন

    কালাম ও ৪ পুত্রের বয়সের সমষ্টি (২০ × ৫) = ১০০ বছর। কালামের বয়স = ৪০ বছর। ∴ ৪ পুত্রের মোট বয়স = ১০০ - ৪০ = ৬০ বছর। কালামের স্ত্রী ও ৪ পুত্রের বয়সের সমষ্টি (১৭ × ৫) = ৮৫ বছর। ৪ পুত্রের মোট বয়স = ৬০ বছর। ∴ কালামের স্ত্রীর বয়স = ৮৫ - ৬০ = ২৫ বছর।

  53. ১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মূল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?

    ব্যাখ্যা দেখুন

    ১৫টি ছাগলের মূল্য = ৩টি গরুর মূল্য। ∴ ১টি ছাগলের মূল্য = ৩/১৫ গরুর মূল্য। ∴ ২০টি ছাগলের মূল্য = (৩ × ২০)/১৫ = ৪টি গরুর মূল্য।

  54. নিচের কোনটি মূলদ সংখ্যা?

    ব্যাখ্যা দেখুন

    শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, পূর্ণ বর্গমূল, পৌনঃপুনিক দশমিকের সংখ্যা হল মূলদ সংখ্যা। এখানে অপশন (খ) ³√৮ = ³√২³ = (২³)^(1/3) = ২, অর্থাৎ ³√৮ একটি মূলদ সংখ্যা।

  55. x² + x - (a + 1)(a + 2) কে উৎপাদকে বিশ্লেষণ করুন।

    ব্যাখ্যা দেখুন

    x² + x - (a + 1)(a + 2) = x² + (q - p)x - pq [p = a + 1, q = a + 2 ধরে] = x² + qx - px - pq = x(x + q) - p(x + q) = (x + q)(x - p) = (x + a + 2)(x - a - 1) [মান বসিয়ে]।

  56. r ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের পরিধি কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    আমরা জানি, বৃত্তের ব্যাসার্ধ = r হলে, বৃত্তের ব্যাস = 2r; বৃত্তের পরিধি = 2πr এবং বৃত্তের ক্ষেত্রফল = πr² [বৃত্তের সূত্র]।

  57. log₃27 এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    log₃27 = log₃3³ = 3log₃3 [সূত্র: logₐaⁿ = n] = 3 × 1 = 3।

  58. x + 1/x = √2 হলে, x⁴ + 1/x⁴ = ?

    ব্যাখ্যা দেখুন

    x⁴ + 1/x⁴ = (x²)² + (1/x²)² = (x² + 1/x²)² - 2.x².1/x² = {(x + 1/x)² - 2.x.1/x}² - 2 = {(√2)² - 2}² - 2 [মান বসিয়ে] = (2 - 2)² - 2 = 0 - 2 = -2।

  59. x + y = 2, x² + y² = 4 হলে, x³ + y³ = কত?

    ব্যাখ্যা দেখুন

    দেওয়া আছে, x + y = 2, x² + y² = 4। আমরা জানি, x² + y² = (x + y)² - 2xy ⇒ 4 = (2)² - 2xy [মান বসিয়ে] ⇒ 4 = 4 - 2xy ∴ xy = 0। এখন, x³ + y³ = (x + y)³ - 3xy(x + y) = (2)³ - 3.0.2 [মান বসিয়ে] = 8 - 0 = 8।

  60. ³√-27 = ?

    ব্যাখ্যা দেখুন

    ³√-27 = ³√(-3)³ = (-3³)^(1/3) = -3।

  61. log₂√5 400 = x হলে, x-এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    দেওয়া আছে, log₂√5 400 = x ⇒ (2√5)ˣ = 400 ⇒ (2√5)ˣ = 16 × 25 = 2⁴ × 5² ⇒ (2√5)ˣ = 2⁴ × (√5)⁴ ⇒ (2√5)ˣ = (2√5)⁴ ∴ x = 4।

  62. একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার নয়গুণের সমান হয়। সংখ্যাটি কত?

    ব্যাখ্যা দেখুন

    মনে করি, সংখ্যাটি = x। প্রশ্নানুসারে, x² + x = 9(x + 1) ⇒ x² + x = 9x + 9 ⇒ x² - 8x - 9 = 0 ⇒ x² - 9x + x - 9 = 0 ⇒ x(x - 9) + 1(x - 9) = 0 ⇒ (x - 9)(x + 1) = 0। ∴ x - 9 = 0 অথবা x + 1 = 0। এখন x - 9 = 0 হলে x = 9, অথবা x + 1 = 0 হলে x = -1 [ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়]। ∴ নির্ণেয় সংখ্যাটি = 9।

  63. tanθ = 3/4 হলে, sinθ-এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    লম্ব = 3, ভূমি = 4 হলে পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজ = 5 হবে। ∴ sinθ = লম্ব/অতিভুজ = 3/5।

  64. ত্রিভুজ হওয়ার শর্ত কি?

    ব্যাখ্যা দেখুন

    যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হতে হবে, না হয় ত্রিভুজ হবে না। যেমন, সমকোণী ত্রিভুজের লম্ব = ৩ একক হলে, ভূমি = ৪ একক এবং অতিভুজ = ৫ একক। এখানে, যেকোনো দুই বাহুর দৈর্ঘ্য যোগ করলে তা তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে।

  65. যদি A = {2, 3}, B = {1, 2} এবং A ও B এর উপাদানগুলোর মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা থাকে, তবে অন্বয়টি–

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নানুসারে, অন্বয়টি R = {(x, y) : x ∈ A, y ∈ B এবং x > y}। এখানে, A × B = {2, 3} × {1, 2} = {(2, 1), (2, 2), (3, 1), (3, 2)}। ∴ প্রদত্ত সম্পর্ক অনুযায়ী, R = {(2, 1), (3, 1), (3, 2)}।

  66. একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 5 এবং অন্তরফল 1। ভগ্নাংশটি কত?

    ব্যাখ্যা দেখুন

    মনে করি, ভগ্নাংশটির লব = x এবং হর = y। ∴ ভগ্নাংশটি = x/y। প্রশ্নানুসারে, x + y = 5 ...(i), x - y = 1 ...(ii)। যোগ করে, 2x = 6 ∴ x = 3। x এর মান (i) নং সমীকরণে বসিয়ে পাই, 3 + y = 5 ⇒ y = 2। ∴ ভগ্নাংশটি = 3/2 [এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ]।

  67. দুইটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং তাদের গ.সা.গু. 8 হলে, সংখ্যা দুটির ল.সা.গু. কত?

    ব্যাখ্যা দেখুন

    ধরি, সংখ্যা দুটি = 5x ও 7x। ∴ 5x ও 7x এর গ.সা.গু. = x। শর্তমতে, x = 8। আবার, 5x ও 7x এর ল.সা.গু. = 35x = 35 × 8 = 140। ∴ নির্ণেয় ল.সা.গু. = 140।

  68. পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে, তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত?

    ব্যাখ্যা দেখুন

    পানি ভর্তি বালতির ওজন = 12 কেজি, অর্থাৎ পানির ওজন + বালতির ওজন = 12 কেজি। (১/২) (অর্ধেক) পানি + বালতির ওজন = 7 কেজি। অতএব, (১/২) (অর্ধেক) পানির ওজন = 5 কেজি। ∴ সম্পূর্ণ পানির ওজন = (5 × 2) = 10 কেজি। ∴ খালি বালতির ওজন = (12 - 10) = 2 কেজি।

  69. (ab + b²)/ab ÷ (a + b)/a = কত?

    ব্যাখ্যা দেখুন

    (ab + b²)/ab ÷ (a + b)/a = (ab + b²)/ab × a/(a + b) = b(a + b)/ab × a/(a + b) = 1।

  70. ABC ত্রিভুজের AB = AC এবং ∠A = 80° হলে, ∠B = কত?

    ব্যাখ্যা দেখুন

    যেহেতু ABC ত্রিভুজে, AB = AC ∴ ∠B = ∠C। আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = 180°। ∴ ∠B + ∠C + 80° = 180° [যেহেতু ∠A = 80°] ∴ ∠B + ∠C = 100° ∴ ∠B = 50° [যেহেতু ∠B = ∠C]।

  71. রহিম একটি কাজ ২০ দিনে, করিম ঐ কাজ ৩০ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

    ব্যাখ্যা দেখুন

    সহজ শর্টকাট: দিন = AB/(A+B) = (২০ × ৩০)/(২০ + ৩০) = ৬০০/৫০ = ১২।

  72. যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

    ব্যাখ্যা দেখুন

    ধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০০ একক। ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০,০০০ বর্গ একক। ১০% বৃদ্ধিতে, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১১০ একক। ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১১০ × ১১০ = ১২,১০০ বর্গ একক। ∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (১২,১০০ - ১০,০০০) = ২,১০০ বর্গ একক। ১০,০০০ বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পায় = ২,১০০; ১ বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পায় = ২১০০/১০০০০; ১০০ বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (২১০০ × ১০০)/১০০০০ = ২১ বর্গ একক। অর্থাৎ ক্ষেত্রফল শতকরা ২১% বৃদ্ধি পাবে।

  73. ১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?

    ব্যাখ্যা দেখুন

    ১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হল: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭। অর্থাৎ ১ হতে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১৫টি। তবে, ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫টি।

  74. ৩/৪, ২/৫, ১/৬ ও ৫/৮ এর মধ্যে কোনটি বৃহত্তম?

    ব্যাখ্যা দেখুন

    ৩/৪ ও ২/৫ কে আড়াআড়ি গুণ করলে ৩ × ৫ = ১৫ > ২ × ৪ = ৮, তাহলে ৩/৪ ও ২/৫ এর মধ্যে ৩/৪ বড়। ৩/৪ ও ১/৬ কে আড়াআড়ি গুণ করলে ৩ × ৬ = ১৮ > ১ × ৪ = ৪, তাহলে ৩/৪ ও ১/৬ এর মধ্যে ৩/৪ বড়। ৩/৪ ও ৫/৮ কে আড়াআড়ি গুণ করলে ৩ × ৮ = ২৪ > ৫ × ৪ = ২০, তাহলে ৩/৪ ও ৫/৮ এর মধ্যে ৩/৪ বড়। এভাবে আড়াআড়ি গুণ করে যার লব বড় হবে সেটিই বড়।

  75. কোনটি বৃত্তের সমীকরণ?

    ব্যাখ্যা দেখুন

    জানা আছে, বৃত্তের সমীকরণ (x - h)² + (y - k)² = r²; যেখানে, বৃত্তের কেন্দ্র (h, k) ও বৃত্তের ব্যাসার্ধ = r। এখানে সমীকরণ, 3x² + 3y² = 15 ⇒ x² + y² = 5 ⇒ (x - 0)² + (y - 0)² = (√5)²। যেখানে বৃত্তের কেন্দ্র (0, 0) এবং বৃত্তের ব্যাসার্ধ √5, যেটি একটি বৃত্তের সমীকরণ। অতএব, সঠিক উত্তর অপশন (গ)।

  76. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন–

    ব্যাখ্যা দেখুন

    স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ছিল 'চরমপত্র'। চরমপত্রের স্ক্রিপ্ট লিখতেন এম আর আখতার মুকুল এবং পাঠ/উপস্থাপনা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি আরেকটি অনুষ্ঠান করতেন। 'জল্লাদের দরবার' নামে।

  77. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?

    ব্যাখ্যা দেখুন

    মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, আইন ও পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ এবং স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ এম কামারুজ্জামান।

  78. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত?

    ব্যাখ্যা দেখুন

    বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিং ডং বা বিজয়। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ যথাক্রমে কেওক্রাডং ও ছিম্বুক। এই সবগুলোই বান্দরবান জেলায় অবস্থিত। আর বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ও সবচেয়ে উঁচু পাহাড় বৃহত্তর ময়মনসিংহের 'গারো পাহাড়'।

  79. কোন দেশে বাংলা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে?

    ব্যাখ্যা দেখুন

    পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন বাংলাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

  80. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

    ব্যাখ্যা দেখুন

    বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে। আর ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালের অধিবেশনেই শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন।

  81. জাতিসংঘের কার্যকরী সভা কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    জাতিসংঘের ৬টি মূল অঙ্গসংগঠন আছে। এগুলোর মধ্যে জাতিসংঘের কার্যকরী সভা (নির্বাহী পরিষদ) হচ্ছে নিরাপত্তা পরিষদ (Security Council)। ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী মোট ১৫টি সদস্য দেশ নিয়ে এটি গঠিত।

  82. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে?

    ব্যাখ্যা দেখুন

    উত্তর গোলার্ধের ২৩.৫° উত্তর অক্ষরেখাকে বলা হয় Tropic of Cancer বা কর্কটক্রান্তি রেখা। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এ রেখাটি বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গেছে।

  83. ২০১২ সালের UNICEF এর তথ্য অনুযায়ী বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু প্রতি হাজারে–

    ব্যাখ্যা দেখুন

    ২০১২ সালের UNICEF এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু প্রতি হাজারে ৪৬ জন। তবে, অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, এক বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার হাজারে ২৭ জন।

  84. এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসেসে ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন–

    ব্যাখ্যা দেখুন

    ১৯৫৭ সালে ফিলিপাইন কর্তৃক প্রবর্তিত ম্যাগসেসে পুরস্কার এশিয়ার নোবেল হিসেবে পরিচিত। প্রথম বাংলাদেশি হিসেবে ১৯৭৮ সালে এ পুরস্কার লাভ করেন নারী উন্নয়নকর্মী তাহরুন্নেসা আব্দুল্লাহ। ২০১২ সালে সামাজিক নেতৃত্বে অবদানের জন্য এ পুরস্কার লাভ করেন পরিবেশবাদী সংগঠন BELA-র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।

  85. ২০১৬ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে–

    ব্যাখ্যা দেখুন

    ২০২৪ সালে ৩৩তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় প্যারিস, ফ্রান্স। ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্রে। উল্লেখ্য যে, ১৯৮৪ সালের ২৩তম লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র অলিম্পিকে প্রথম অংশগ্রহণ করে বাংলাদেশ। (প্রশ্নে উল্লিখিত ২০১৬ সালের অলিম্পিক গেমস প্রকৃতপক্ষে রিও ডি জেনেইরো, ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল।)

  86. সুনামির (Tsunami) কারণ হলো–

    ব্যাখ্যা দেখুন

    সুনামি একটি জাপানি শব্দ। এর অর্থ হলো সামুদ্রিক ঢেউ বা পোতাশ্রয়ের ঢেউ। সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে সুনামি হয়। পানির নিচে পারমাণবিক বা অন্য কোনো বিস্ফোরণ, ভূপাত ইত্যাদি কারণেও সুনামি হতে পারে।

  87. নারিকা-১ কি?

    ব্যাখ্যা দেখুন

    'নারিকা-১' হচ্ছে আফ্রিকা (উগান্ডা) থেকে আমদানি করা লবণ সহিষ্ণু ধান। BINA কর্তৃক উদ্ভাবিত বিনা-৮ ও বিনা-৩৩ ধান লবণ সহিষ্ণু ধান, মঙ্গা এলাকার জন্য বিখ্যাত ধান হচ্ছে বিআর ৩৩ ধান।

  88. UNIX কি?

    ব্যাখ্যা দেখুন

    UNIX একটি কম্পিউটার অপারেটিং সিস্টেম। এটি সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিত (১৯৬৯ সালে)। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে MS Windows.

  89. 'ডটার অব পাকিস্তান' বলা হয় কাকে?

    ব্যাখ্যা দেখুন

    বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তাঁকে 'ডটার অব দ্য ইস্ট' বলা হয়। মালালা ইউসুফজাই– ডটার অব পাকিস্তান। তিনি সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার জয়ী (২০১৪ সালে, ১৭ বছর বয়সে)। শিরিন এবাদি– নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী (ইরান, ২০০৩, শান্তিতে)।

  90. ইনসোমনিয়া একটি–

    ব্যাখ্যা দেখুন

    Insomnia অর্থ নিদ্রাহীনতা। এটি নিদ্রাহীনতাজনিত একটি রোগ। সাধারণত প্রবীণরা এতে বেশি ভোগেন।

  91. বাংলাদেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে?

    ব্যাখ্যা দেখুন

    বাংলাদেশের গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়িতে, জাপানের সহযোগিতায়। বর্তমানে বাংলাদেশে সচল সমুদ্র বন্দর তিনটি: চট্টগ্রাম, মংলা ও পায়রা।

  92. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?

    ব্যাখ্যা দেখুন

    ল্যাটিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকার সেই দেশগুলোকে বোঝায় যেগুলো স্পেনীয়, পর্তুগিজ বা ফরাসি ভাষাভাষী এবং ঐতিহাসিকভাবে সেসব দেশের উপনিবেশ ছিল, যেমন ব্রাজিল (পর্তুগিজ), আর্জেন্টিনা ও পেরু (স্পেনীয়)। জ্যামাইকা ক্যারিবীয় অঞ্চলের দেশ হলেও এটি ছিল ব্রিটিশ উপনিবেশ এবং এর সরকারি ভাষা ইংরেজি, তাই জ্যামাইকা ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়।

  93. রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এডভোকেট বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?

    ব্যাখ্যা দেখুন

    এডভোকেট মোঃ আব্দুল হামিদ ২০১৩ সালে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালে ২১তম হিসেবে টানা দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতির দায়িত্ব নেন। বর্তমানে মোহাম্মদ সাহাবুদ্দিন ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

  94. কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছোট হয়?

    ব্যাখ্যা দেখুন

    ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান থাকে। ২১ জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত। ২২ ডিসেম্বর উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিন। দক্ষিণ গোলার্ধে হবে উত্তর গোলার্ধের ঠিক বিপরীত ঘটনা।

  95. কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়?

    ব্যাখ্যা দেখুন

    যক্ষ্মা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ; যা বায়ুর মাধ্যমে ছড়ায়। ব্যাকটেরিয়া সৃষ্ট অন্যান্য রোগের মধ্যে রয়েছে কলেরা, টাইফয়েড, আমাশয়, নিউমোনিয়া, ডিপথেরিয়া ইত্যাদি।

  96. সার্কভুক্ত কোন দেশে বিশ্ববিদ্যালয় নেই?

    ব্যাখ্যা দেখুন

    সার্কভুক্ত দেশ মোট ৮টি। এর মধ্যে মালদ্বীপে কোনো বিশ্ববিদ্যালয় নেই। সার্কভুক্ত দেশসমূহের বিশ্ববিদ্যালয় 'South Asian University' (SAU) ২০১০ সালে দিল্লিতে কার্যক্রম শুরু করেছে।

  97. 'শাবাশ বাংলাদেশ' ভাস্কর্যটির শিল্পী কে?

    ব্যাখ্যা দেখুন

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত 'শাবাশ বাংলাদেশ' ভাস্কর্যের শিল্পী নিতুন কুণ্ডু। কারওয়ানবাজার সংলগ্ন 'সার্ক ফোয়ারা', সুপ্রীম কোর্ট সংলগ্ন 'কদম ফোয়ারা'র শিল্পীও তিনি। হামিদুজ্জামানের বিখ্যাত ভাস্কর্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত 'সংশপ্তক'।

  98. পানির ঘনত্ব সবচেয়ে বেশি–

    ব্যাখ্যা দেখুন

    পানি একটি যৌগিক পদার্থ। পানির রাসায়নিক সংকেত H₂O। পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। 4° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি।

  99. 'লৌহ মানবী' হিসেবে খ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মৃত্যুবরণ করেন কোন তারিখে?

    ব্যাখ্যা দেখুন

    ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছর শক্ত হাতে ব্রিটেন পরিচালনা করেন। 'লৌহমানবী' (Iron Lady) নামে পরিচিত থ্যাচারের আমলেই ১৯৮২ সালে আর্জেন্টিনার সাথে ব্রিটেনের 'ফকল্যান্ড যুদ্ধ' হয় এবং এই যুদ্ধে ব্রিটেন জয়ী হয়। তিনি মৃত্যুবরণ করেন ৮ এপ্রিল ২০১৩ তারিখে।

  100. CIRDAP এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

    ব্যাখ্যা দেখুন

    CIRDAP এর পূর্ণরূপ হচ্ছে Centre on Integrated Rural Development for Asia and Pacific। খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার সদর দপ্তর ঢাকায় (সুপ্রিম কোর্টের পাশে) অবস্থিত।