9th Teacher Registration Exam (School Level)

9th Teacher Registration Exam (School Level)-এর 100টি বিগত বছরের প্রশ্ন অনুশীলন করুন। সঙ্গে সঙ্গে উত্তর যাচাই করুন অথবা সমাধানসহ আর্কাইভ দেখুন।

প্রশ্ন
100
পরীক্ষার বছর
2013
উৎস-সচেতন উত্তর

উপলভ্য উৎসের উত্তরপত্রের সঙ্গে উত্তর যাচাই করা হয়। অনুমান না করে অসঙ্গত বা অস্পষ্ট প্রশ্ন প্রকাশ করা হয় না।

সব School Level পরীক্ষা
  1. নিচের কোনটি মিশ্র শব্দ?

    ব্যাখ্যা দেখুন

    কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে মিশ্র শব্দ সৃষ্টি হয়। অপশনগুলোর মধ্যে 'হাট-বাজার' (বাংলা+ফারসি) ও 'শাক-সবজি' (তৎসম+ফারসি) উভয়ই মিশ্র শব্দ। অপশনে প্রদত্ত 'বেতার' একটি সমাসবদ্ধ শব্দ; 'হেড-মাস্টার' একটি ইংরেজি শব্দ। এদের মধ্যে 'হাট-বাজার' অধিক প্রচলিত মিশ্র শব্দ।

  2. মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ নিদর্শন 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য। এটি ১৯০৯ সালে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ কর্তৃক আবিষ্কৃত হয়। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন।

  3. 'অম্বর'-এর প্রতিশব্দ কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    অম্বর এর প্রতিশব্দ হচ্ছে আকাশ। অম্বর এর আরো কয়েকটি প্রতিশব্দ হচ্ছে খ, গগন, নভঃ, অন্তরীক্ষ, শূন্য, ব্যোম, দ্যুলোক ইত্যাদি।

  4. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?

    ব্যাখ্যা দেখুন

    সংস্কৃত ভাষার যে শব্দগুলো কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সে শব্দগুলোই অর্ধ-তৎসম। অপশনগুলোর মধ্যে 'কুচ্ছিত' শব্দটি অর্ধ-তৎসম। এর তৎসম রূপ হচ্ছে কুৎসিত। আরো কয়েকটি অর্ধ-তৎসম শব্দ হচ্ছে জোছনা, ছেরাদ, গিন্নী, বোষ্টম ইত্যাদি।

  5. 'দর্শক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ–

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে 'সন্ধি বিচ্ছেদ' এর স্থলে 'প্রকৃতি-প্রত্যয়' হবে। 'দর্শক' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হচ্ছে √দৃশ্ + অক = দৃশ্ + অক = দর্শক।

  6. 'পাশ্চাত্য' শব্দের বিপরীত শব্দ–

    ব্যাখ্যা দেখুন

    পাশ্চাত্য শব্দের অর্থ হচ্ছে পশ্চিম দেশীয়, প্রতীচ্য। পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য।

  7. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?

    ব্যাখ্যা দেখুন

    'ফটোষ্ট্যাট' বানানটি শুদ্ধ নয়। কারণ ইংরেজি শব্দের বাংলা বানানে ণ, ষ ব্যবহৃত হয় না। তাই ফটোষ্ট্যাট শব্দটির বানান ভুল। এর শুদ্ধরূপ হবে ফটোস্ট্যাট।

  8. 'পত্র' শব্দটির অভিধানিক অর্থ কী?

    ব্যাখ্যা দেখুন

    'পত্র' শব্দটির অভিধানিক অর্থ হচ্ছে চিহ্ন বা স্মারক।

  9. 'বারান্দা' কোন ভাষা থেকে আগত?

    ব্যাখ্যা দেখুন

    'বারান্দা' শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত। পর্তুগিজ ভাষা থেকে আগত আরো কয়েকটি শব্দ হচ্ছে আলমারি, সাবান, আলপিন, ইস্পাত, ইস্তিরি, মিস্ত্রি, মার্তল ইত্যাদি।

  10. নিচের কোনটি পারিভাষিক শব্দ?

    ব্যাখ্যা দেখুন

    বিদেশি শব্দের ভাষানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। কয়েকটি পারিভাষিক শব্দ হচ্ছে সমীকরণ- Equation, নথি- File, ব্যবস্থাপক- Manager ইত্যাদি।

  11. কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য-ণ হবে না?

    ব্যাখ্যা দেখুন

    বিদেশি শব্দের বানানে কখনোই মূর্ধন্য-ণ হবে না। কারণ, ণ-তু বিধান অনুযায়ী, বিদেশি শব্দ বানানে সবসময় দন্ত্য-ন হয়।

  12. সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা–

    ব্যাখ্যা দেখুন

    সারাংশ শব্দের অর্থই হচ্ছে 'মূল অংশ'। সারাংশ লিখতে হয় প্রদত্ত উদ্দীপকের তিন ভাগের এক ভাগ। তাই সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা অপ্রয়োজনীয়।

  13. কোনটি শুদ্ধ বানান?

    ব্যাখ্যা দেখুন

    'ন্যূনতম' বানানটি শুদ্ধ। 'ন্যূনতম' অর্থ 'সর্বনিম্ন'।

  14. সমাসের রীতি কোন ভাষা হতে আগত?

    ব্যাখ্যা দেখুন

    বাংলা ভাষায় সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত।

  15. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য ও পরপদ বিশেষণ হয় এবং উপমান ও উপমেয়ের তুলনা বাস্তব ধর্মী হয়। এখানে তুষার (বিশেষ্য) শুভ্র (বিশেষণ) হচ্ছে উপমান কর্মধারয় সমাস। অন্যদিকে, মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র (উপমিত কর্মধারয়), ক্রোধ রূপ অনল = ক্রোধানল (রূপক কর্মধারয়) ও মনমাঝি = মন রূপ মাঝি (রূপক কর্মধারয়)।

  16. 'পোস্টাল কোড' কী নির্দেশ করে?

    ব্যাখ্যা দেখুন

    Postal Code (পোস্টাল কোড) এর মানে হচ্ছে পোস্ট অফিসের নাম্বার। এটি প্রাপকের এলাকা নির্দেশ করে।

  17. 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কি?

    ব্যাখ্যা দেখুন

    'নদের চাঁদ' বাগধারাটির অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। ইদের চাঁদ = অতি আকাঙ্ক্ষিত বস্তু; ভাগ্যের বিড়ম্বনা = অদৃষ্টের পরিহাস।

  18. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?

    ব্যাখ্যা দেখুন

    বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে দলিলপত্র বলে। কারণ, দলিল লেখার ক্ষেত্রে আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।

  19. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

    ব্যাখ্যা দেখুন

    'পরবর্তীতে তার সাথে আমার আর সাক্ষাৎ হয়নি' বাক্যটি শুদ্ধ। অন্য বাক্যগুলোর শুদ্ধরূপ: (ক) তিনি সস্ত্রীক বিদেশে গেছেন। (খ) 'শেষের কবিতা' একটি উৎকৃষ্ট উপন্যাস। (গ) সকল ছাত্র অমনোযোগী নয়।

  20. সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    সারাংশের জন্য গুরুত্বপূর্ণ দিক হলো ভাষার প্রাঞ্জলতা।

  21. কোনটি ভাব-সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়?

    ব্যাখ্যা দেখুন

    একই বাক্যের পুনরাবৃত্তি করা ভাব-সম্প্রসারণের বৈশিষ্ট্য নয়।

  22. কোনটি ভাব-সম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়?

    ব্যাখ্যা দেখুন

    ভাব-সম্প্রসারণে মূল ছত্র বা পঙক্তি হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়।

  23. যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?

    ব্যাখ্যা দেখুন

    দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ বিরাম চিহ্ন ব্যবহৃত হয়।

  24. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?

    ব্যাখ্যা দেখুন

    ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত বঙ্গ-কামরূপী ভাষা থেকে বাংলা ও অসমিয়া ভাষার জন্ম হয়েছে।

  25. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?

    ব্যাখ্যা দেখুন

    সাধু-ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। কিন্তু, চলিত ভাষা পরিবর্তনশীল বলে এ ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট নয়।

  26. 'Beauty is truth'. Here 'Beauty' is–

    ব্যাখ্যা দেখুন

    যে noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অনুভূতির নামকে বোঝায় তাকে Abstract noun বলা হয়। 'Beauty' শব্দটি দ্বারা বস্তুর গুণ নির্দেশ করে, তাই এটি Abstract noun.

  27. Noun form of 'know' is–

    ব্যাখ্যা দেখুন

    'Know' শব্দটি verb, যার অর্থ জানা। এর noun knowledge, যার অর্থ জ্ঞান। তাই সঠিক উত্তর (গ) knowledge.

  28. The boy writes well. Here 'well' is a/an–

    ব্যাখ্যা দেখুন

    যে শব্দ noun/pronoun ব্যতীত অন্য parts of speech-কে modify করে তাকে adverb বলে। যেমন Suma writes well. এখানে well শব্দটি verb-কে modify করেছে। কাজেই সঠিক উত্তর (খ) adverb.

  29. Every man is potential. Here 'Every' is a/an–

    ব্যাখ্যা দেখুন

    যে শব্দ noun/pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা নির্দেশ করে তাকে adjective বলে। এখানে Every শব্দটি man এর সংখ্যা নির্দেশ করে। সুতরাং সঠিক উত্তর (খ) adjective.

  30. Adjective form of 'Miser' is–

    ব্যাখ্যা দেখুন

    কিছু কিছু noun এর শেষে ly যুক্ত হলে adjective-এ রূপান্তর হয়। যেমন miserly, friendly, fatherly, motherly, brotherly, homely ইত্যাদি। সুতরাং সঠিক উত্তর (ক)।

  31. Noun form of 'Young' is–

    ব্যাখ্যা দেখুন

    Young (তারুণ্য) adjective এর noun form 'youth' (তারুণ্য)।

  32. The tea is so hot that I cannot drink it. (Simple)

    ব্যাখ্যা দেখুন

    So — that যুক্ত Negative complex sentence-কে simple sentence করতে হলে too — to ব্যবহার করা হয়। প্রশ্নে প্রদত্ত বাক্যে subject হিসেবে 'I' থাকায় adjective এর পরে for me হবে। সুতরাং সঠিক উত্তর (গ)।

  33. Would that I could fly in the sky! (Assertive)

    ব্যাখ্যা দেখুন

    'Would that' দিয়ে exclamatory sentence শুরু হলে Sub + wish + would that এর পরের অংশ বসিয়ে Assertive sentence-এ রূপান্তর করতে হয়। শর্তমতে সঠিক উত্তর (গ) I wish I could fly in the sky.

  34. He has a cup of tea everyday. (Interrogative)

    ব্যাখ্যা দেখুন

    Interrogative sentence এর নিয়ম অনুযায়ী, Wh question এর পর tense অনুযায়ী auxiliary verb বসবে। সুতরাং সঠিক উত্তর (ক)।

  35. He is the best boy in the class. (Positive)

    ব্যাখ্যা দেখুন

    Superlative-এ one of the না থাকলে positive করার নিয়ম No other + Singular noun + verb (singular) + so/as + positive form (adjective) + as + sub (১) + Extension. সুতরাং উত্তর হবে (গ)।

  36. I must do this. (Negative)

    ব্যাখ্যা দেখুন

    Affirmative-এ must থাকলে Negative sentence-এ can not but/cannot help বসে। তবে মনে রাখা ভালো, cannot help এর পরে v + ing হবে। সুতরাং সঠিক উত্তর (ঘ) I cannot help doing this.

  37. I know you. (Complex)

    ব্যাখ্যা দেখুন

    Sub + verb + object যুক্ত simple sentence কে compound sentence-এ পরিবর্তন করার ক্ষেত্রে: Sub + verb + relative pronoun + ব্যক্তিবাচক object + object অনুযায়ী verb হয়। সুতরাং সঠিক উত্তর (খ) I know who you are.

  38. The sun rises in the east.

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে প্রদত্ত বাক্যটি Present Indefinite tense-এ। তাই সঠিক উত্তর (ক)।

  39. He is my nephew.

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে প্রদত্ত বাক্যটি Present Indefinite Tense-এ রয়েছে এবং বাক্যটির Subject 'He' হলো Third person singular number। আমরা জানি, Present Indefinite Tense-এ কোনো বাক্যের Subject যদি 3rd person singular number হয়, তাহলে Does দ্বারা প্রশ্ন করতে হয় এবং Does এর পর Subject বসে এবং Subject এর পর মূল Verb এর Base form হয়। 'Nephew' অর্থ 'ভাতিজা'; 'Niece' অর্থ ভাতিজি। অতএব, সঠিক উত্তর (ঘ)।

  40. It is I who am your teacher.

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে প্রদত্ত ইংরেজি বাক্যটি একটি complex sentence। এতএব, সঠিক উত্তর (খ)।

  41. It is a quarter to ten now.

    ব্যাখ্যা দেখুন

    ঘড়ির সময়ের ক্ষেত্রে 'quarter' অর্থ পৌনে। অতএব, সঠিক উত্তর (গ)।

  42. Pen through the line.

    ব্যাখ্যা দেখুন

    লেখা 'কেটে দেওয়া' অর্থে 'Pen through'। অতএব, সঠিক উত্তর (গ)।

  43. Faults are thick where love is thin.

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে প্রদত্ত বাক্যটি একটি প্রবাদ, যার অনুবাদ 'যাকে দেখতে নারি তার চলন বাঁকা।' অতএব, সঠিক উত্তর (গ)।

  44. ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট।

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে প্রদত্ত বাক্যটি একটি প্রবাদ। এর সঠিক উত্তর (ঘ)।

  45. চক চক করলেই সোনা হয় না।

    ব্যাখ্যা দেখুন

    'Glitter' শব্দটি verb, যার অর্থ 'চক চক করা'। প্রশ্নে প্রদত্ত বাক্যটি একটি প্রবাদ। এর সঠিক উত্তর (গ)।

  46. ঢাকা কি জন্য বিখ্যাত?

    ব্যাখ্যা দেখুন

    Interrogative sentence এর নিয়ম অনুযায়ী, Wh question এর পর tense অনুযায়ী auxiliary verb বসবে। সুতরাং সঠিক উত্তর (ক)।

  47. আমি জানি সে কোথায় বাস করে।

    ব্যাখ্যা দেখুন

    Relative pronoun ও Relative adverb এর নিয়ম অনুযায়ী, Relative pronoun/Relative adverb বাক্যের মাঝখানে বসলে এর পরের clause তথা খণ্ড বাক্যটি assertive হয়। এখানে Relative adverb 'where' এর পর 'he' 3rd person singular হওয়ায় verb টিও singular হবে। অতএব সঠিক উত্তর (ঘ)।

  48. তেল পানিতে ভাসে।

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে প্রদত্ত বাক্যটি Present Indefinite tense-এ রয়েছে। 'পানিতে ভাসা' অর্থে তথা পানির উপরে ভাসা 'on water' হয়। 'Oil' 3rd person singular হওয়ায় verb টিও singular 'floats' হবে। তাই সঠিক উত্তর (গ)।

  49. আমার একটি কম্পিউটার আছে।

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নে প্রদত্ত বাক্যটি Present Indefinite tense-এ রয়েছে। Present Indefinite tense-এ Subject 'I' এর পর verb 'have' হয়। তাই সঠিক উত্তর (ক)।

  50. A paragraph must have–

    ব্যাখ্যা দেখুন

    একটি paragraph-এ কেবল একটি আইডিয়া বা টপিক থাকে, যাকে অনেক সময় 'topic sentence' বলা হয়। অতএব, সঠিক উত্তর (খ)।

  51. শতকরা বার্ষিক কত হার সুদে ১ টাকার ৫ বছরের সুদ আসলের ১/৫ অংশ হবে?

    ব্যাখ্যা দেখুন

    মনে করি, আসল = ৫ টাকা। ∴ সুদ = ৫ এর ১/৫ টাকা = ১ টাকা। ∴ সুদের হার = (১০০×১)/(১×৫) % = ২০% (উত্তর)।

  52. ১৪৪ কোন সংখ্যার ৪০%?

    ব্যাখ্যা দেখুন

    মনে করি, সংখ্যাটি = x। ∴ x এর ৪০% = ১৪৪। বা, ৪০x/১০০ = ১৪৪। বা, x = (১৪৪×১০০)/৪০। বা, x = ৩৬০। ∴ সংখ্যাটি = ৩৬০ (উত্তর)।

  53. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে?

    ব্যাখ্যা দেখুন

    গাড়ির চাকা ১ বার ঘুরলে অতিক্রম করে = ৩৬০°। ∴ ১২ বার ঘুরলে অতিক্রম করে = (৩৬০×১২)° = ৪৩২০°। অতএব, ৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে = ৪৩২০°। ∴ ১ সেকেন্ডে ঘুরে = (৪৩২০/৬০)°। ∴ ৫ সেকেন্ডে ঘুরে = (৪৩২০×৫)/৬০ = ৩৬০° (উত্তর)।

  54. a≠0 হলে (a⁻¹)⁻¹ এর সঠিক মান–

    ব্যাখ্যা দেখুন

    (a⁻¹)⁻¹ (যেখানে a≠0) = 1/(a⁻¹) [যেহেতু, a⁻¹=1/a] = 1/(1/a) = 1×a/1 = a।

  55. aᵐ/ⁿ = কত?

    ব্যাখ্যা দেখুন

    aᵐ/ⁿ = ⁿ√aᵐ [সূত্র]।

  56. নিচের কোনটি রাশির গড় নির্দেশ করে?

    ব্যাখ্যা দেখুন

    একজাতীয় কতিপয় রাশির সমষ্টিকে উক্ত রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে রাশিগুলোর গড় পাওয়া যায়। ∴ গড় = একজাতীয় রাশির সমষ্টি/রাশির সংখ্যা।

  57. নিচের কোনটি সঠিক?

    ব্যাখ্যা দেখুন

    আমরা জানি, sec²θ - tan²θ = 1। ∴ sec²θ = 1 + tan²θ।

  58. x : y এর ব্যস্তানুপাত হবে–

    ব্যাখ্যা দেখুন

    আমরা জানি, সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে সরল অনুপাতটির ব্যস্তানুপাত বলে, অর্থাৎ উল্টোটা। ∴ x : y এর ব্যস্তানুপাত y : x।

  59. 2ˣ⁺⁷ = 4ˣ⁺² হলে x এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    2ˣ⁺⁷ = 4ˣ⁺² ⇒ 2ˣ.2⁷ = (2²)ˣ.4² ⇒ 2ˣ.2⁷ = 2²ˣ.(2²)² ⇒ 2ˣ.2⁷ = 2²ˣ.2⁴ ⇒ 2⁷/2⁴ = 2²ˣ/2ˣ ⇒ 2⁷⁻⁴ = 2²ˣ⁻ˣ ⇒ 2³ = 2ˣ ∴ x = 3।

  60. 1+2+3+ .......... +n = কত?

    ব্যাখ্যা দেখুন

    আমরা জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল = {(শেষপদ+১ম পদ)/2} × পদ সংখ্যা। ∴ 1+2+3+........+n = n(n+1)/2।

  61. কোনো ত্রিভুজের দুটি কোণ 10° এবং 80° হলে ত্রিভুজটি হবে–

    ব্যাখ্যা দেখুন

    আমরা জানি, যেকোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = 180°। অতএব, দুটি কোণের পরিমাণ (10+80)°=90° হলে অবশ্যই তৃতীয় কোণের পরিমাণ 180°-90°=90° বা এক সমকোণ হবে। আমরা জানি, যে ত্রিভুজের একটি কোণ সমান এক সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। ∴ ত্রিভুজটি সমকোণী।

  62. a+1/a = 3 হলে a³+1/a³ এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    দেয়া আছে, a+1/a=3। এখন, a³+1/a³ = (a+1/a)³-3.a.1/a(a+1/a) = (3)³-3.3 [মান বসিয়ে] = 27-9 = 18।

  63. কোনো সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে। সংখ্যাটি কত?

    ব্যাখ্যা দেখুন

    মনে করি, সংখ্যাটি = x। প্রশ্নানুসারে, x/2+6=2x/3। বা, x/2-2x/3=-6। বা, (3x-4x)/6=-6। বা, -x=-36। ∴x=36। অতএব, সংখ্যাটি 36।

  64. log₅ ∛5 এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    log₅∛5 = log₅5^(1/3) = 1/3×log₅5 = 1/3×1 [যেহেতু, logₐᵃ=1] = 1/3।

  65. sinθ = 5/13 হলে cosecθ এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    দেয়া আছে, sinθ=5/13। ∴ cosecθ = 1/sinθ = 1/(5/13) = 1×13/5 = 13/5।

  66. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত?

    ব্যাখ্যা দেখুন

    বড় সংখ্যা = (বর্গের অন্তর+1)/2 = (199+1)/2 = 100।

  67. x²-y²+2y-1 এর একটি উৎপাদক–

    ব্যাখ্যা দেখুন

    x²-y²+2y-1 = x²-(y²-2y+1) = x²-(y-1)² = (x+y-1)(x-y+1)।

  68. x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    আমরা জানি, xy = (x+y)²/4-(x-y)²/4 = (12/2)²-(2/2)² = (6)²-(1)² = 36-1 = 35।

  69. রম্বসের ক্ষেত্রফল নিচের কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    রম্বসের ক্ষেত্রফলের সূত্র: 1/2×কর্ণদ্বয়ের গুণফল।

  70. √3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?

    ব্যাখ্যা দেখুন

    পূর্ববর্গ নয় এমন যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হবে। যেমন √2, √3, √5 ইত্যাদি। অতএব, √3 সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা।

  71. ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?

    ব্যাখ্যা দেখুন

    ১৫ জন লোক কাজটি করে = ৩ ঘণ্টায়। ∴ ১ জন লোক কাজটি করে = ১৫×৩ ঘণ্টায়। ∴ ৫ জন লোক কাজটি করে = (১৫×৩)/৫ ঘণ্টায় = ৯ ঘণ্টায় (উত্তর)।

  72. sin(-θ) কত?

    ব্যাখ্যা দেখুন

    ত্রিকোণমিতিক সূত্রানুসারে, sin(-θ) = -sinθ।

  73. △ABC এর ∠A=45°, ∠B=30° হলে ∠C এর মান কত?

    ব্যাখ্যা দেখুন

    আমরা জানি, যেকোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = 180°। অতএব, দুটি কোণের পরিমাণ (45+30)°=75° হলে অবশ্যই তৃতীয় কোণের পরিমাণ 180°-75°=105°। ∴∠C=105°।

  74. একটি বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের ক্ষেত্রফল কত?

    ব্যাখ্যা দেখুন

    প্রশ্নটি বৃত্ত সংক্রান্ত সূত্র থেকে এসেছে। আমরা জানি, ব্যাসার্ধ r হলে, বৃত্তের ব্যাস 2r, বৃত্তের পরিধি 2πr এবং বৃত্তের ক্ষেত্রফল πr²।

  75. A={1,2,3}, B={2,3,7} হলে A∩B = কত?

    ব্যাখ্যা দেখুন

    দেওয়া আছে, A={1,2,3}, B={2,3,7}। ∴ A∩B = {1,2,3}∩{2,3,7} = {2,3}।

  76. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

    ব্যাখ্যা দেখুন

    ভিটামিন সি এর অভাবে স্কার্ভি, সর্দি-কাশি; ভিটামিন এ এর অভাবে রাতকানা (Xn); ভিটামিন ডি এর অভাবে রিকেটস, অস্টিওম্যালাসিয়া; ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি; ভিটামিন B2 এর অভাবে মুখে ও জিহ্বায় ঘা; ভিটামিন B3 এর অভাবে পেলেগ্রা এবং ভিটামিন B12 এর অভাবে রক্তশূন্যতা হয়।

  77. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা UNESCO ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তারিখে ২১-শে ফেব্রুয়ারিকে International Mother Language Day হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি বিশ্বের ১৮৮টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

  78. মানুষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কত?

    ব্যাখ্যা দেখুন

    ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক। স্ট্যাসবুর্গার ১৮৭৫ সালে ক্রোমোজোম আবিষ্কার করেন। মানুষের শরীরে ২৩ জোড়া (৪৬টি) ক্রোমোজোম আছে। এগুলোর মধ্যে ২২ জোড়া অটোজোম (নারী-পুরুষে অভিন্ন) এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম (নারী-পুরুষে ভিন্ন ভিন্ন)। ২৩তম ক্রোমোজোম xx=নারী, xy=পুরুষ।

  79. বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানায় নদীর নাম কী?

    ব্যাখ্যা দেখুন

    বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন/প্রবাহিত নদী তিনটি: সাঙ্গু, মাতামুহুরী ও নাফ। এ তিনটি নদীই মিয়ানমারের আরাকান পর্বত থেকে উৎপন্ন হয়েছে। নাফ নদী নাইখ্যংছড়ি বান্দরবান দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সীমান্ত নির্ধারণকারী বা পৃথককারী নদী।

  80. টেলিফোনের জনক কে?

    ব্যাখ্যা দেখুন

    টেলিফোনের জনক আলেকজান্ডার গ্রাহাম বেল। মার্টিন কুপার মোবাইল ফোনের জনক। বৈদ্যুতিক বাতির আবিষ্কারক টমাস আলভা এডিসন। হাওয়ার্ড আইকেন কম্পিউটারের আবিষ্কারক। তবে, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।

  81. কুচশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    খনিজ লবণ লৌহের অন্যতম প্রধান উৎস কুচশাক। লৌহের প্রধান কাজ হিমোগ্লোবিন তৈরি করা। লৌহের অভাবে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হয়। ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে কুচশাক খেলে গলা চুলকায়।

  82. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ?

    ব্যাখ্যা দেখুন

    নিউমোনিয়া ফুসফুসের রোগ। এ রোগে ফুসফুস আক্রান্ত হয়। জন্ডিসে যকৃত বা লিভার আক্রান্ত হয়। ডিপথেরিয়ায় গলা আক্রান্ত হয়।

  83. সুষম খাদ্যের উপাদান কয়টি?

    ব্যাখ্যা দেখুন

    সুষম খাদ্যের উপাদান ৬টি: আমিষ (প্রোটিন), শর্করা (কার্বোহাইড্রেট), স্নেহ (লিপিড), ভিটামিন, খনিজ লবণ ও পানি। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বির অনুপাত ৪ : ১ : ১।

  84. কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে?

    ব্যাখ্যা দেখুন

    ডালে প্রচুর পরিমাণে আমিষ থাকে। আমিষ হচ্ছে অ্যামাইনো এসিডের একটি জটিল যৌগ। খেসারি ডালে BOAA নামক এক ধরনের অ্যামাইনো এসিড থাকে। এটি 'ল্যাথারিজম' রোগের জন্য দায়ী।

  85. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

    ব্যাখ্যা দেখুন

    মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। কিছু স্তন্যপায়ী প্রাণী শুশুক (Dolphin) ও তিমির ফুলকা নেই। জলজ জীব হয়েও এরা তাই বাতাসে নিঃশ্বাস নেয়। একবার নিঃশ্বাস নিয়ে চিতা প্রায় ৪৫ মিনিট পানির নিচে থাকতে পারে।

  86. ভূমিকম্পের দেশ কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    জাপান একটি দ্বীপ রাষ্ট্র। ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এখানে প্রায়শই ভূমিকম্প হয়। তাই জাপানকে বলা হয় 'ভূমিকম্পের দেশ'। এর আরেক নাম সূর্যোদয়ের দেশ। প্রাচীরের দেশ = চীন, শ্বেত হাতির দেশ = থাইল্যান্ড, হাজার দ্বীপের দেশ = ইন্দোনেশিয়া।

  87. কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয়?

    ব্যাখ্যা দেখুন

    অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নির্গত হরমোন ইনসুলিন। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস (বহুমূত্র) রোগ হয়। ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। তবে, চিনি জাতীয় খাবার খেলে ডায়াবেটিস হয় এ কথাটি সত্য নয়।

  88. কোনো দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?

    ব্যাখ্যা দেখুন

    কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশে বনভূমির পরিমাণ ১৭ ভাগ। বাংলাদেশে মাত্র ৭টি জেলায় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি আছে। বাংলাদেশে ২৮টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই।

  89. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    বায়ুমণ্ডলে নাইট্রোজেন (N₂) ৭৮.০২%, অক্সিজেন (O₂) ২০.৭১%, কার্বন ডাই অক্সাইড (CO₂) ০.০৩%, মিথেন (CH₄) ০.০০০০২%। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি (Global Warming) এর জন্য কার্বন ডাই-অক্সাইড মূলত দায়ী। ওজোন স্তর ফাটলের জন্য দায়ী CFC।

  90. মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    এপিকালচার (Apiculture) হচ্ছে মৌমাছি পালন বিদ্যা। সেরিকালচার (Sericulture) রেশম বা গুটি পোকার চাষ বিদ্যা, পিসিকালচার (Pisciculture) হচ্ছে মৎস চাষ বিদ্যা। আর পাখি পালন বিদ্যাকে বলা হয় এভিকালচার (Aviculture)। হর্টিকালচার (Horticulture) হচ্ছে উদ্যান পালন বিদ্যা।

  91. একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে?

    ব্যাখ্যা দেখুন

    মানবদেহে ২০৬টি হাড় বা অস্থি (Bone) থাকে। এদের মধ্যে করোটিতে ২২টি, মেরুদণ্ডে ৩৩টি, বক্ষপঞ্জরে ২৫টি, ঊর্ধ্বাঙ্গে ৬৪টি এবং নিম্নাঙ্গে ৬২টি। মানবদেহের সবচেয়ে লম্বা অস্থি ফিমার (উরুর অস্থি)।

  92. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?

    ব্যাখ্যা দেখুন

    ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র/ভূমিকম্প মাপার যন্ত্র সিসমোগ্রাফ। ভূমিকম্পের তীব্রতা নির্ণায়ক যন্ত্র রিখটার স্কেল, সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র ফ্যাদোমিটার। ক্রেসকোগ্রাফ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র। ক্রোনোমিটার সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র।

  93. বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?

    ব্যাখ্যা দেখুন

    "প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হইতেছে সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত" (সংবিধানের ৪(২) অনুচ্ছেদ)। বাংলাদেশের জাতীয় পতাকা আয়তাকার, এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ (বা ৫:৩)। কামরুল হাসান জাতীয় পতাকার ডিজাইনার। আ. স. ম. আব্দুর রব ২ মার্চ, ১৯৭১ প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। ২ মার্চ 'জাতীয় পতাকা' দিবস।

  94. জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?

    ব্যাখ্যা দেখুন

    বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন। ১৯৭২ সালের ৫ জুন জাতিসংঘ মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়। দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ সালে। তবে, জাতিসংঘের উদ্যোগে ১৯৯০ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

  95. 'লেড উইথ দ্য ল্যাম্প' কার উপাধি?

    ব্যাখ্যা দেখুন

    আধুনিক নার্সিং এর জনক ইতালির নাগরিক ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি ক্রিমিয়া যুদ্ধে রাতেও মোমবাতি হাতে যুদ্ধাহত ও রোগীদের খোঁজখবর নিতেন। তাই তাকে বলা হয় 'Lady with the Lamp'। সরোজিনী নাইডুকে বলা হয় ভারতের নাইটিঙ্গেল।

  96. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?

    ব্যাখ্যা দেখুন

    মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে এবং ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়। ১০ নং সেক্টর ছিল নৌ সেক্টর। ১০ নং সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। তাই এটি ব্যতিক্রমী।

  97. বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান?

    ব্যাখ্যা দেখুন

    ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী/প্রবাসী/মুজিবনগর সরকার শপথ নেয় মেহেরপুরের বৈদ্যনাথতলা (বর্তমান নাম মুজিবনগর) এর ভবের পাড়ার আম্রকাননে। এ সরকারের শপথবাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। তাজউদ্দীন আহমেদ ও সৈয়দ নজরুল ইসলাম ছিলেন যথাক্রমে প্রধানমন্ত্রী ও অস্থায়ী রাষ্ট্রপতি।

  98. তামাবিল কোথায় অবস্থিত?

    ব্যাখ্যা দেখুন

    সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তামাবিল অবস্থিত। এটি সিলেটের অন্যতম প্রধান দর্শনীয় স্থান এবং একটি স্থলবন্দর। এর ওপারে রয়েছে মেঘালয়ের ডাউকি।

  99. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভুটান, দ্বিতীয় দেশ ভারত। দুটি দেশই বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর ১৯৭১ (ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দেয়)। সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান/মুসলিম/অ-আরব মুসলিম দেশ। স্বীকৃতিদানকারী প্রথম এশীয় মুসলিম দেশ মালয়েশিয়া।

  100. বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি?

    ব্যাখ্যা দেখুন

    বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় এবং উপজেলা তেঁতুলিয়া, ইউনিয়ন বাংলাবান্ধা এবং স্থান জায়গীরজোত। সর্ব পূর্বের উপজেলা থানচি (বান্দরবান), পশ্চিমের উপজেলা শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) এবং দক্ষিণের উপজেলা টেকনাফ (কক্সবাজার)।